ASSAM
শিলচর পুরনিগম নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন অর্থাৎ ৩ অক্টোবর সরকারি ছুটি ঘোষণা
গুয়াহাটি, ২৩ সেপ্টেম্বর: শিলচর পুরনিগম নির্বাচনের ভোটগ্রহণ আগামী ৩ অক্টোবর (শনিবার) অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে ঐ দিনটি শিলচর পুর নিগম এলাকার জন্য সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়েছে।
রাজ্যপালের অনুমোদনক্রমে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩ অক্টোবর শিলচর পুরনিগম এলাকার অন্তর্গত সমস্ত রাজ্য সরকারি কার্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
এছাড়াও, Negotiable Instruments Act, 1881-এর ২৫ নম্বর ধারা এবং ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের ৮ জুন, ১৯৫৭ তারিখ জারি করা বিজ্ঞপ্তি নং ২০/২৫/পাব-১ অনুযায়ী, শিলচর পুরনিগম এলাকার অন্তর্গত সমস্ত আর্থিক প্রতিষ্ঠানও ঐ দিন বন্ধ থাকবে।
এই সরকারি ছুটি শুধুমাত্র শিলচর পুরনিগম এলাকার জন্য প্রযোজ্য হবে।