ASSAM
PM SHRI ভরাখাই উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ, বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানে আশ্বাস বিধায়ক কিশোর নাথের
বড়খলা বিধানসভার অন্তর্গত PM SHRI ভরাখাই উচ্চ বিদ্যালয়ে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে স্কুল ইউনিফর্ম বিতরণ অনুষ্ঠান উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়খলার বিধায়ক শ্রী কিশোর নাথ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সিং, বিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতি প্রদীপ কুমার কর্মী, ভরাখাই টি গার্ডেন M.E. School-এর প্রধান শিক্ষক অশোক কুমার গোয়ালা, জিপি সভাপতি অনিল চন্দ্র দত্ত, A.N.O. প্রমোদ কুমার কুর্মি, সাগর গৌড়-সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে স্কুল ইউনিফর্ম তুলে দেন বিধায়ক কিশোর নাথ। পরে বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বিদ্যালয়ের বিভিন্ন পরিকাঠামোগত সমস্যা, প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজ এবং শিক্ষার পরিবেশ আরও উন্নত করার বিষয়ে আলোচনা করেন তিনি। বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দেন বিধায়ক।
এদিন শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক কিশোর নাথ বলেন, শুধু পাঠ্যবইয়ের পড়াশোনাই নয়, নৈতিকতা, শৃঙ্খলা, চরিত্র গঠন এবং খেলাধুলার প্রতিও শিক্ষার্থীদের সমান গুরুত্ব দিতে হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সহশিক্ষামূলক কর্মকাণ্ড শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণাবলি ও প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি শিক্ষার্থীদের মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করে নিজেদের ভবিষ্যৎকে সুদৃঢ় করার আহ্বান জানান। পাশাপাশি আগামী দিনে নিজেদের যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলে পরিবার, সমাজ, বড়খলা তথা দেশের সুনাম অর্জনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান বিধায়ক।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও শিক্ষার্থীদের সার্বিক বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। তাঁদের মতে, শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ, খেলাধুলা ও সহশিক্ষামূলক কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশ সম্ভব।
মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং অসমের মুখ্যমন্ত্রী ড° হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে শিক্ষাক্ষেত্রে গৃহীত বিভিন্ন উদ্যোগের ধারাবাহিকতায় শিক্ষার্থীদের মধ্যে এই ধরনের সহায়তা ও উৎসাহ তাদের পড়াশোনায় আরও আগ্রহী করে তুলবে বলে অনুষ্ঠানে মত প্রকাশ করা হয়।