ASSAM
বরাক উপত্যকায় অসমের মাননীয় মুখ্যমন্ত্রীর সম্ভাব্য ভ্রমণকে সামনে রেখে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সভাপতিত্বে প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত
দিসপুর, ২১ সেপ্টেম্বর: এই মাসের শেষের দিকে অসমের মাননীয় মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মার প্রস্তাবিত বরাক উপত্যকা ভ্রমণের আগে আজ অসম সচিবালয়, বরাক উপত্যকার সভাকক্ষে জনস্বাস্থ্য কারিগরি ও অন্যান্য বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সভাপতিত্বে একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়।উল্লেখ্য যে, ভ্রমণের সমস্ত প্রস্তুতি ও ব্যবস্থাপনা পরীক্ষা এবং চূড়ান্ত করার উদ্দেশ্যেই এই বৈঠক আহ্বান করা হয়।বৈঠকে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের যুগ্ম সচিবদ্বয় পঙ্কজ কুমার ডেকা ও খালেদা আহমেদ, শিলচরের অতিরিক্ত উপায়ুক্ত ডেভিড বরা সহ NHIDCL, লোক নির্মাণ বিভাগ তথা অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগের কয়েকজন জ্যেষ্ঠ আধিকারিক উপস্থিত ছিলেন।আজকের এই বৈঠকে অসম সচিবালয়, বরাক উপত্যকার নির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনা করার পাশাপাশি সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ সড়ক সংক্রান্ত সমস্যাসমূহ এবং চলতি ও প্রস্তাবিত বিভিন্ন প্রকল্পের ওপর বিস্তারিতভাবে আলোচনা করা হয়।সভার শেষে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মাননীয় মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মার প্রস্তাবিত বরাক উপত্যকা ভ্রমণ সফল করে তুলতে প্রতিটি বিভাগকে নিজ নিজ কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান।