ASSAM
মহান শিল্পী জুবিন গার্গ স্মরণ।
মহান কণ্ঠশিল্পী জুবিন গার্গ এর প্রয়াণের প্রথম মৃত্যুবার্ষিকী আজ সোনাপুরে জুবিন ক্ষেত্রে শ্রদ্ধা ও আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে অশ্রুসজল এবং অগণিত কান্না কন্ঠে পালন করা হয় এবং শুধুমাত্র ওই ক্ষেত্রে বিষয়টি সীমাবদ্ধ থাকেনি। ছড়িয়ে যায় সমগ্র রাজ্যের জেলাভিত্তিক এবং গ্রাম পর্যায়ে যদি বলা যায় পাড়ায় পাড়ায় তাতেও কোন ধরনের অত্যুক্তি নয় বলা যায় নিশ্চিত। আজও শিল্পের কন্ঠে গাওয়া গান জ্বলন্ত হয়ে হাজারো কন্ঠে নয় লাখো কন্ঠে নয় আরো আরো অধিক যদি কোন শব্দ বা ভাষা বা বলার ক্ষেত্রে ভূমি থেকে যায় তাতেও বোধ হয় বলার পর্যায়ে শেষ হবে না। কারণ যে কন্ঠ দিয়ে গেল মানুষের জয়গানের অবিরত ধারা। সেই মহামানবের কথা এবং কাজ এ জীবন নয় যতদিন এ পৃথিবীর নিয়ম এবং পথচলার দিক চলতে থাকবে ততদিন মানুষের হৃদয়ের মাঝে জুবিন শব্দটি অবিচল এবং পটল থাকবে আর কান্নার দীপশিখা ও ঠিক সেভাবে ই থাকবে। এই যে আজ ১৯ সেপ্টেম্বর জন প্লাবনে শ্রদ্ধায় ও আবেগে রূপ নেয় তা কিন্তু সাধারণ ও দুটি কথার মধ্যে রাখা যায় না। মানুষের প্রাণের মানুষ যে তিনি ছিলেন, একতা অতীব বাস্তবে আঙ্গিনায় বিরাজিত। বিশ্বকর্মা পুজো মন্ডপে জুবিন স্মৃতি রক্ষার্থে প্রতিকৃতি তে পুষ্পাঞ্জলি অর্পণ থেকে শুরু করে গানে গানে শ্রদ্ধায় ভরে ওঠে শিলচর শহর সহ রাজ্য ব্যাপী। এই শিল্পী যেন সকলের জন্য মানুষের জন্য জন্য থাকেন। আজ শিল্পীর প্রথম মৃত্যু দিবসের দিন ভারতীয় জনতা পার্টির রাজ্যিক পর্যায়ের কার্যালয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বরা3800 জন রক্তদান করেন শিবিরে। সমস্ত দিন গড়িয়ে গিয়ে রাত হয় অন্ধকারাচ্ছন্ন হবার পর ও লুকিয়ে লোকে লোকারণ্য পরিবেশ।