ASSAM
৪১ নম্বর ওয়ার্ডে জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী রাজশ্রী গোয়ালা।
শিলচর পৌর নিগমের নির্বাচন আগামী তিন অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে ৪২ টি আসনের মধ্যে 41 নম্বর ওয়ার্ডটি ভোটারদের দিক দিয়ে সেরা এবং ওই ওয়ার্ডের ই বিজেপি প্রার্থী এবং কংগ্রেস প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই এখন পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে। তবে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের মনোনীত প্রার্থী রাজশ্রী গোয়ালা তাঁর ওয়ার্ডে ইতিমধ্য ে জোর কদম ে প্রচার চালিয়ে যাচ্ছেন। ওই আসন অর্থাৎ ওয়ার্ডের নির্দল প্রার্থীও রয়েছেন তবে যতটুকু দেখা গেছে তাতে শাসকদলের যে কার্যসূচী এবং তাদের যে দলীয় প্রচার চলছে এবং দাবি করা হয়েছে তারা আশাবাদী জয়ী হবে। এদিকে জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী ও যেভাবে প্রচার চালাচ্ছেন এবং যে ধরনের জয়সুলভ প্রতিক্রিয়া সাংবাদিকদের নিকট ব্যক্ত করেন সে কিন্তু এবার যথেষ্ট চর্চায় উঠে এসেছে। তবে রাজনৈতিক প্রত্যেকটি দলেরই স্ব স্ব কথা থেকে যায় অন্যদিকে ভোটারদের ভূমিকা ঠিক কোন পথ দিয়ে কার সঙ্গে এগিয়ে চলবে সে নিয়ে আগাম কিছু না বলে নির্বাচনের পর ভোট গণনা হয়ে যাওয়ার শেষে স্পষ্ট হবে।