ASSAM
মহান কণ্ঠশিল্পী জুবিন গার্গ স্মরণ।
আর মাত্র কয়েকটি ঘন্টা সময় অতিক্রান্ত হওয়ার পর ই সেই মর্ম দায়ক 19 সেপ্টেম্বর দিনটি আমাদের সম্মুখে চলে আসতে যাচ্ছে। উল্লেখ্য গত বছর 19 সেপ্টেম্বর দিনটি বিশেষ করে অসমের জনগণের নিকট কবি গম্ভীর এবং ও প্রত্যাশিত ছিল, কারণ মহান কণ্ঠশিল্পী জুবিন গার্গ সিঙ্গাপুরে একটি গানের প্রোগ্রাম করতে গিয়েছিলেন আর শেষ সময় সমুদ্রে নিয়ে যাওয়া হয় কি ধরনের পরিকল্পনা ছিল তাঁর সংঘের টিমের সে অজানা। কিন্তু জলে ডুবে, যেভাবে প্রাণ বিসর্জন দিতে হয়েছে তাঁকে সে কিন্তু যে বা যারা এ কাজ করেছে তা ক্ষমার ও অযোগ্য। রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেছেন এবং তা আইনি প্রক্রিয়ায় গিয়েছে, যদিও বিচারাধীন বিষয়গুলো নিষ্পত্তির দিকে ঠিক আর কতদিন লাগবে সে নিয়ে এখন ই সঠিকভাবে বুঝে নেওয়া যাচ্ছে না। শিল্পের পত্নী সরকারের প্রতি এবং আইনের প্রতি বিশ্বাস এবং আস্থা রেখে আজও ঠায় দাঁড়িয়ে রয়েছে। এদিকে সোনাপুরে জুবিন ক্ষেত্রে মৃত্যুর প্রথম বার্ষিকী শ্রদ্ধার সহিত পালন করতে তিন দিনব্যাপী কার্যক্রম ঘোষণা করা হয়েছে আর এজন্য সমগ্র রাজ্যজুড়ে বিভিন্ন স্থানে মহান শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাঁর গাওয়া সংগীত দিয়ে অর্ঘ্য নিবেদন করা চলছে