ASSAM
পৌর নিগমের নির্বাচন অনুষ্ঠিত হবে তিন অক্টোবর, মনোনয়নপত্র প্রত্যাহার করলেন ১৮ জন।
১৭ সেপ্টেম্বর শিলচর পৌর নিগমের নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল।এদিন 18 জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে ন। দেখা গেল যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভারতীয় জনতা পার্টির ৯ নম্বর ওয়ার্ড এবং কুড়ি নম্বর ওয়ার্ড এর প্রার্থীরা জয়ী হলেন। অর্থাৎ ৩ অক্টোবর যে নির্বাচন হতে চলেছে সেদিনের জন্য আলাদা কোন ওই দুটি কেন্দ্রতে ভোটারদের বা রাজনৈতিক দলগুলোর মধ্যে কর্মদক্ষতা চালানোর প্রয়োজন নেই। অতিরিক্ত নির্দল প্রার্থীদের তৎপরতা এবং মনোনয়নপত্র জমা দেওয়ার যে হিড়িক গত ১১ সেপ্টেম্বর লক্ষ্য করা গিয়েছিল তা কিন্তু ১৭ সেপ্টেম্বর অন্য গতিপথে তাদেরকে নিয়ে গেল। তাছাড়া নয় নম্বর ওয়ার্ডের কংগ্রেস মনোনীত প্রার্থী অমলেন্দু দে টিকেট চেয়েও শেষ পর্যন্ত ভোটের ময়দান থেকে নিজেকে গুটিয়ে নিলেন। সাধারণ ভোটাররা পর্যন্ত এই সকল জনপ্রতিনিধি হবার স্বপ্ন দেখা লোকেদের নিয়ে হাসাহাসি করে বেড়াচ্ছেন। মোট ১৫১ জন অর্থাৎ মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করার পর প্রত্যাহারের শেষ দিনে এই সংখ্যা থেকে 18জনকে বাদ দিয়ে বাকিরা ভোটের ময়দানে লড়তে চলেছেন। হ্যাঁ তাছাড়া শিক্ষাগত যোগ্যতা নিয়েও এক প্রার্থী অন্্যপ্রার্থীর কথা দীর্ঘক্ষণ বলে চলতেও দেখা যায়। এবং এই নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করেও বেশ কিছু প্রশ্নের জন্য দাঁড় করেছে, যা একটি উন্নত সমাজ গড়ার ক্ষেত্রে অনেকটাই অস্বস্তির পরিবেশ দেখা দিয়ে এগোতে পারে।