ASSAM
পুরভোটের আগে ভোটকর্মীদের প্রশিক্ষণ, ১৭ ও ১৯ সেপ্টেম্বর কাছাড় কলেজে;
শিলচর পুরনিগম নির্বাচন ২০২৬-এর প্রস্তুতি আরও এক ধাপ এগোল। ভোটগ্রহণের সঙ্গে যুক্ত কর্মীদের প্রশিক্ষণের জন্য সহকারী স্তরের মাস্টার ট্রেনার এবং মাস্টার ট্রেনারদের দায়িত্ব বণ্টন করা হয়েছে। আগামীকাল ১৭ ও ১৯ সেপ্টেম্বর কাছাড় কলেজ, শিলচরে প্রথম পর্বের এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। সকাল ও দুপুর দু’টি পর্বে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
প্রশাসনের তরফে ১৫ সেপ্টেম্বর জারি করা নির্দেশ অনুযায়ী, সকাল সাড়ে ১০টা থেকে প্রথম পর্ব এবং দুপুর দেড়টা থেকে দ্বিতীয় পর্বের প্রশিক্ষণ শুরু হবে। প্রশিক্ষকদের নির্ধারিত সময়ের অন্তত আধ ঘণ্টা আগে প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত থাকতে বলা হয়েছে।
ভোটকর্মীদের ভোটগ্রহণের পদ্ধতি, দায়িত্ব এবং ভোট পরিচালনার সঙ্গে যুক্ত বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়াই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। নির্বাচনের দিন যাতে প্রত্যেক ভোটকর্মী নিজের দায়িত্ব ও প্রক্রিয়া সম্পর্কে পরিষ্কার ধারণা নিয়ে বুথে পৌঁছতে পারেন, সেই বিষয়টিকেই প্রশিক্ষণে গুরুত্ব দেওয়া হবে।
প্রশিক্ষণের জন্য কাছাড় কলেজের বিভিন্ন কক্ষে মাস্টার ট্রেনারদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। ০০৮ নম্বর কক্ষে থাকছেন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও এএলএমটি ড. সুমিতা ভট্টাচার্য, কাছাড় কলেজের সহকারী অধ্যাপক ড. রাহুল কান্তি নাথ এবং এলআইসি শাখা-১, শিলচরের উন্নয়ন আধিকারিক দেবব্রত আচার্য। ০০৯ নম্বর কক্ষে প্রশিক্ষণ দেবেন কাছাড় কলেজের সহকারী অধ্যাপক ড. অবিনয় পাল, ড. এ. পুষ্পলতা সিংহ এবং চিবিটাবিচিয়া উচ্চ বিদ্যালয়ের স্নাতক শিক্ষক নবজ্যোতি চৌধুরী।
০১০ নম্বর কক্ষে দায়িত্ব পেয়েছেন নেহরু কলেজ, পয়লাপুলের সহকারী অধ্যাপক ড. মেঘমালা মহন্ত, জেএনএস কলেজ, উদারবন্দের সহকারী অধ্যাপক ড. গঙ্গেশ ভট্টাচার্য এবং পি এম শ্রী সিসিজেসি পালংঘাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষক বিপ্লব কান্তি দেব।
০১৬ নম্বর কক্ষে প্রশিক্ষণ দেবেন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. জয়দীপ পাল, কাছাড় কলেজের সহকারী অধ্যাপক ড. হেমন্ত কুমার বরা এবং রাধামাধব কলেজের সহকারী অধ্যাপক স্বর্ণালী রায় চৌধুরী। ০১৭ নম্বর কক্ষে থাকছেন কাছাড় কলেজের সহযোগী অধ্যাপক ড. সুদীপ কুমার দাস, ডিএনএনকে উচ্চ বিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষক ড. সন্দীপ দেবনাথ এবং এমসি দাস কলেজ, সোনাইয়ের সহকারী অধ্যাপক খালেদ আজম মজুমদার।
১০৬ নম্বর কক্ষে দায়িত্ব পেয়েছেন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. জয়দীপ ভট্টাচার্য, আর্ল উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুরের সহকারী শিক্ষক নিরুপম মহন্ত এবং রাধামাধব কলেজের সহকারী অধ্যাপক ড. বিধান বর্মন। ১০৭ নম্বর কক্ষে থাকছেন শিলচর পলিটেকনিকের প্রভাষক ড. পঙ্কজ গোস্বামী, রাজাবাজারের এইচবিডিএস এমভি স্কুলের সহকারী শিক্ষক কিশোর কুমার দেব এবং রাধামাধব কলেজের সহকারী অধ্যাপক সূর্যসেন দেব।
১০৮ নম্বর কক্ষে প্রশিক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে জেএনএস কলেজ, উদারবন্দের সহকারী অধ্যাপক ড. স্বপন দাস, এসআর কলেজ, কালাইনের সহকারী অধ্যাপক দীপঙ্কর দাস এবং রাধামাধব কলেজের সহকারী অধ্যাপক ড. সন্তোষ বরাকে।
প্রশিক্ষণ ব্যবস্থাকে সচল রাখতে সংরক্ষিত তালিকাতেও কয়েকজন মাস্টার ট্রেনার রাখা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন কাছাড় কলেজের সহকারী অধ্যাপক কীর্তি ভূষণ দে, কেবিজেআর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, উদারবন্দের সহকারী প্রধানশিক্ষক যোগেন্দ্রচন্দ্র দাস, গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সমর্পণ নাথ, মডেল ডিগ্রি কলেজ, বড়খলার সহকারী অধ্যাপক ড. দীপঙ্কর রায় এবং নিরঞ্জন পাল ইনস্টিটিউট, শিলচরের সহকারী শিক্ষক সুরজিৎ আচার্য।
শিলচর পুরনিগম নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক প্রস্তুতির বিভিন্ন পর্যায় ইতিমধ্যেই শুরু হয়েছে। রাজ্য নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শিলচর পুরনিগম নির্বাচন সংক্রান্ত বিজ্ঞপ্তি সেপ্টেম্বরের শুরুতেই প্রকাশিত হয়েছে।
এই পরিস্থিতিতে ভোটকর্মীদের প্রশিক্ষণকে নির্বাচন প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবেই দেখা হচ্ছে। প্রশিক্ষণের মাধ্যমে ভোটগ্রহণের দিন বুথে দায়িত্ব পালনকারী কর্মীদের কাজের ধরন, নির্ধারিত নিয়ম এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পর্কে আগাম ধারণা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
১৫ সেপ্টেম্বর জারি করা নির্দেশে এই প্রশিক্ষণ কর্মসূচির বিস্তারিত সূচি ও কক্ষভিত্তিক দায়িত্ব বণ্টন করেছেন শিলচর পুরনিগম নির্বাচন ২০২৬-এর পার্সোনেল, ট্রেনিং ইত্যাদি সেলের ভারপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসক, কাছাড়, শিলচর ডি. পাঠক, এ.সি.এস.।
মিডিয়া এবং পাবলিসিটি সেল, শিলচর পৌর নিগম নির্বাচন, ২০২৬ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
পি.ডি./১৬ সেপ্টেম্বর, ২০২৬