ASSAM
আত্মনির্ভর অসমে কাছাড়ে ছয় কেন্দ্রে বণ্টন অনুষ্ঠান ১৭ সেপ্টেম্বর;
শিলচর, ১৫ সেপ্টেম্বর:-- মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর অসম অভিযান (CMAAA)-এর প্রথম ও দ্বিতীয় পর্যায়ের আনুষ্ঠানিক বণ্টন কর্মসূচি ঘিরে কাছাড়ে প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ১৭ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে জেলার ছয়টি বিধানসভা কেন্দ্রে একই সঙ্গে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। লক্ষীপুর, উধারবন্দ, বড়খলা, কাটিগড়া, সোনাই এবং ধলাই প্রতিটি কেন্দ্রের জন্য প্রশাসনের তরফে আলাদা করে সার্বিক দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ও নোডাল আধিকারিক নিযুক্ত করা হয়েছে।
জেলা প্রশাসনের নতুন নির্দেশ অনুযায়ী, কর্মসূচির সামগ্রিক সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত জেলাশাসক পর্যায়ের আধিকারিকদের। তাঁদের সঙ্গে সংশ্লিষ্ট রাজস্ব চক্রের আধিকারিক, উন্নয়ন খণ্ডের বিডিও এবং প্রয়োজন অনুযায়ী পুরসভা পর্ষদের আধিকারিকেরা থাকছেন। ফলে প্রতিটি বিধানসভা কেন্দ্রে কর্মসূচি পরিচালনার জন্য প্রশাসনিক স্তরে নির্দিষ্ট দায়িত্ব বণ্টন করা হয়েছে।
লক্ষীপুরে সার্বিক দায়িত্বে থাকছেন অতিরিক্ত জেলাশাসক ধ্রুবজ্যোতি পাঠক, এ.সি.এস.। সহকারী কমিশনার অরুণাভ চৌধুরী, এ.সি.এস. নোডাল আধিকারিকের দায়িত্ব পালন করবেন। লক্ষীপুর, রাজাবাজার ও বিনাকান্দি উন্নয়ন খণ্ডের বিডিও এবং লক্ষীপুর পুরসভা পর্ষদের কার্যনির্বাহী আধিকারিক কর্মসূচিতে সহায়তা করবেন। লাবকে জগন্নাথ মন্দির কাম স্কিল ডেভেলপমেন্ট সেন্টারে হবে অনুষ্ঠান।
উধারবন্দে সার্বিক দায়িত্বে অতিরিক্ত জেলাশাসক মনজ্যোতি কুটুম, এ.সি.এস.। উধারবন্দ রাজস্ব চক্রের আধিকারিক প্রণবানন্দ দুয়ারা, এ.সি.এস. নোডাল আধিকারিক। উধারবন্দ ও রংপুরের বিডিওরা সহায়তা করবেন। অরুণাবন্দ চা-বাগানের মহাপ্রভু জগন্নাথ কমিউনিটি কাম স্কিল সেন্টার নির্ধারিত হয়েছে অনুষ্ঠানের জন্য।
বড়খলায় দায়িত্বে থাকছেন অতিরিক্ত জেলাশাসক সৌভিক ভূঞা, এ.সি.এস. এবং শিলচর রাজস্ব চক্রের আধিকারিক অর্ণব কুমার বরুয়া, এ.এল.আর.এস.। নোডাল আধিকারিক হিসেবে তিনি কর্মসূচির সমন্বয় করবেন। বড়খলা ও তাপাংয়ের বিডিওরা সহায়তা করবেন। নিজ বড়খলায় বড়খলা উন্নয়ন খণ্ড কার্যালয়ের কাছে বহুমুখী ভবনে হবে অনুষ্ঠান।
কাটিগড়ায় অতিরিক্ত জেলাশাসক জাগৃতি কালওয়ার, এ.সি.এস. সার্বিক দায়িত্বে থাকছেন। কাটিগড়া রাজস্ব চক্রের আধিকারিক যাত্রাকান্ত কর্মকার, এ.এল.আর.এস. নোডাল আধিকারিক। কাটিগড়া ও কালাইনের বিডিও এবং বদরপুর পুরসভা পর্ষদের কার্যনির্বাহী আধিকারিক সহায়তা করবেন। অনুষ্ঠান হবে সদ্ভাবনা হলে।
সোনাইয়ে অতিরিক্ত জেলাশাসক ডেভিড কুমার বরা, এ.সি.এস. সার্বিক দায়িত্বে এবং সোনাই রাজস্ব চক্রের আধিকারিক (এ) ড. ইলা বানিয়া, এ.এল.আর.এস. নোডাল আধিকারিক হিসেবে থাকছেন। সোনাই ও বাঁশকান্দির বিডিও এবং সোনাই পুরসভা পর্ষদের কার্যনির্বাহী আধিকারিক কর্মসূচিতে সহায়তা করবেন। সোনাই বহুমুখী হলে হবে অনুষ্ঠান।
ধলাইয়ে অতিরিক্ত জেলাশাসক রক্তিম বড়ুয়া, এ.সি.এস. সার্বিক দায়িত্বে থাকছেন। শিলচর রাজস্ব চক্রের আধিকারিক (এ) কৌস্তভ দাস, এ.এল.আর.এস. নোডাল আধিকারিক। ধলাই-নার্সিংপুর, বরজালেঙ্গা ও পালংঘাটের বিডিওরা সহায়তা করবেন। নতুন বাজারে হিরো শোরুমের বিপরীতে মা মনসা বিবাহ বাসরে অনুষ্ঠানটি হবে।
প্রশাসনের এই কেন্দ্রভিত্তিক ব্যবস্থা অনুযায়ী, নির্ধারিত আধিকারিকেরা নিজ নিজ এলাকায় কর্মসূচির প্রস্তুতি, সমন্বয় এবং অনুষ্ঠান পরিচালনার বিষয়গুলি দেখবেন। রাজস্ব প্রশাসন থেকে উন্নয়ন খণ্ড এবং পুরসভা স্তরের আধিকারিকদের একসঙ্গে যুক্ত করায় মাঠপর্যায়ে দায়িত্ব বণ্টনও স্পষ্ট হয়েছে।
আত্মনির্ভর অসম অভিযানের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের আওতায় আয়োজিত এই বণ্টন কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্ট সুবিধাভোগীদের হাতে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার আনুষ্ঠানিক পর্ব সম্পন্ন হবে। ১৭ সেপ্টেম্বর জেলার ছয়টি বিধানসভা কেন্দ্রে নির্ধারিত সময়ে অনুষ্ঠানগুলি অনুষ্ঠিত হবে।
অসম সরকারের তথ্য ও জনসংযোগ বিভাগের বরাক উপত্যকার আঞ্চলিক কার্যালয় শিলচর থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।