ASSAM
ইঞ্জিনিয়ার্স ডে পালন হল।
আজ যথাযোগ্য মর্যাদায় ইঞ্জিনিয়ারস ডে পালন করা হলো সমগ্র দেশের সঙ্গে সম্পর্ক রেখে শিলচরের পূর্ত বিভাগের শিলচর-উধারবনদ সড় ক এর ব্যবস্থাপনায় অফিস পাড়ায় , এক্সিকিউটি ইঞ্জিনিয়ার কার্যালয়ে। উপস্থিত ছিলেন কার্যালয়ের সকল কর্মী এবং কর্তব্যরত ব্যক্তিত্বরা। ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অনিরুদ্ধ নাগ দিবসটির তাৎপর্য উপস্থিত সকলের মধ্যে উল্লেখযোগ্য ভাবে বক্তব্যের মাধ্যমে তুলে ধরে। যাঁর নামে এই দিনটি শ্রদ্ধার সহিত স্মরণ করা হয়, তিনি হলেন এম.ভিসভেসভারায়া। পাশাপাশি দিনটি পালন করতে গিয়ে উপযুক্ত দায়িত্ব নেওয়াতে দেশের জনগণের স্বার্থে একটি সচেতনতামূলক রেলি বের হয় তাতে স্লোগানে অর্থাৎ প্লেকার্ডে ছিল আজ সতর্ক, কাল জীবিত। এ ধরনের সড়ক নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে উদ্যোগ গ্রহণ করা হয় পূর্ত বিভাগের মাধ্যমে। পরবর্তীতে এক্সিকিউটি ইঞ্জিনিয়ার শিলচরের বর্তমান সড়ক ব্যবস্থার বিস্তারিত দিক জানাতে গিয়ে সাংবাদিকদের বলেন, পুজোর আগে শহরবাসী ভালো সড়ক পাবেন আর সেই লোককেই বিভাগ দ্রুতগতিতে কাজের দিশায় এগিয়ে চলেছে। তাছাড়া লিংক রোডের সম্পর্কে বলতে গিয়ে জানিয়েছেন ড্রেনের কাজ পূজোর আগে শেষ হলে, হলেও আগামী মার্চ মাসের আগে সড়কের কাজ সম্পন্ন করা সম্ভব পর নয়। লিংক রোডের সড়ক আগামী এপ্রিল মাসে স্বাভাবিক হবে। এই কাজের ক্ষেত্রে যে সকল প্রতিবন্ধকতা রয়েছে সে সম্পর্কেও অবহিত করেন তিনি। উল্লেখযোগ্য এবং খুবই বিশেষ ব্যাপার হল যে পূর্বেকার সময়ে সড় ক সংস্কারের জন্য ফান্ড ব্যবস্থা রাখা হতো। এখন সেই নিয়ম নেই তাই আমরা সময় সময় যে সকল গর্ত রাস্তার বুকে দেখে থাকি আর পথচারীরা বা যানবাহন চালকরা বলে বেড়ায় তার আসল রহস্য হলো ফান্ড। অন্যদিকে শিলচরের উড়ালপুল নির্মাণ সম্পর্কে তিনি জানিয়েছেন, কাজ শুরু হলে তিন বছরের মত সময়ের মধ্যেই শহরের সুন্দর শিলচর এবং মেডিকেল অভিমুখ ী এম্বুলেন্স থেকে শুরু করে বিশেষ যানবাহন অতি সহজে বিনা ভোদায় যেতে পারবে সঠিক পথে দিকে। শহরের প্রধান প্রধান সড়ক ছাড়াও অন্যান্য সড়ক সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন যেখানে জমা জলের বিষয় রয়েছে সেই স্থানে সিসি ব্লক বসানো হবে আর বাকি সড়কের স্বাভাবিক নিয়ম নিয়ে চলবে। ইঞ্জিনিয়ার দিবসে দিনটির গুরুত্ব বোঝাতে দায়িত্ব পালনের দেখতে সম্পর্কে বিস্তর দিক তুলে ধরেন।