ASSAM
হাইলাকান্দিতে প্রধানমন্ত্রীর জন্মদিনে আবাস যোজনার ঘরে প্রদীপ প্রজ্বলনের আহ্বান
হাইলাকান্দি, ১৫ সেপ্টেম্বর: আগামী ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনের শুভ ক্ষণে 'সেবা সংকল্প অভিযান'-এর অংশ হিসেবে জেলার প্রতিটি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরে একটি করে প্রদীপ প্রজ্বলন করার আবেদন জানানো হয়েছে।
জেলা প্রশাসন থেকে প্রচারিত এক আবেদনে বলা হয়েছে, এই প্রদীপটি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমাদের আন্তরিক শুভকামনা ও আশীর্বাদের প্রতীক হওয়ার পাশাপাশি, আবাস যোজনার ঘরের মাধ্যমে যে লাখ লাখ পরিবারের জন্য একটি পাকা ঘর নিরাপত্তা এবং আশার আলো হয়ে উঠেছে তার প্রতিফলন হিসেবে দেখা হবে।একটি করে প্রদীপ প্রজ্বলন করে মাননীয় প্রধানমন্ত্রীকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা জানানোর পাশাপাশি সেবা, সংকল্প ও জনকল্যাণের এই গৌরবময় যাত্রার অংশীদার হতে আবেদন জানানো হয়েছে।