ASSAM
উজন আসাম বন্যা সমস্যার স্থায়ী সমাধান দাবী কমিটি, নাজিরা, শিবসাগর
তারিখ- ১৪/৯/২৬
উজান আসামের প্ৰলয়ঙ্করী বন্যায় বিধ্বস্ত জনজীবনে স্বাভাবিকতা ফিরিয়ে আনা এবং উপযুক্ত ক্ষতিপূরণ, সুপরিকল্পিত ব্যবস্থা গ্ৰহন এবং উক্ত সমস্যার সঠিক কারণ নিৰ্ণয় করে বিজ্ঞানসন্মত স্থায়ী সমাধানের দাবীতে আজ নাজিরার এম সি ক্লাবের প্ৰেক্ষাগৃহে কয়েকজন বিশিষ্ট নাগরিকদের আহ্বানে একটি নাগরিক অভিবৰ্তন অনুষ্ঠিত হয়।অভিবর্তনে শিবসাগর, যোরহাট এবং চরাইদেও জেলা থেকে দুই শতাধিক বন্যাক্ৰান্ত মানুষের পাশাপাশি অনেক বিশিষ্ট ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। অবসরপ্রাপ্ত অধ্যাপক ত্ৰিদীব গগৈর সভাপতিত্বে অনুষ্ঠিত অভিবৰ্তনের মূল কাৰ্যসূচীর শুরুতে বন্যায় নিহত ব্যক্তিদের স্মৃতিতে অস্থায়ীভাবে স্থাপিত শোক বেদীতে শ্ৰদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। অভিবৰ্তনে বক্তব্য রাখেন বেজবরুয়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ দিলীপ ফুকন, গড়গাঁও মহাবিদ্যালয়ের অধ্যাপক চন্দ্ৰাদিত্য গগৈ, অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবী যোগ গগৈ, গণ আন্দোলনৰ বিশিষ্ট নেতা জীতেন্দ্ৰ চলিহা। বক্তারা বলেন এবারের এই প্রলয়ংঙ্করী বন্যা পুরো এলাকাকে বহু বছর পিছিয়ে দিয়েছে যা সরকারের মদতপুষ্ট একদল লোভী মানুষের অবৈধ খননকাৰ্যেরই কুফল। তারা প্রশ্ন তোলেন, দিখৌ নদীতে অবৈধ খনন বন্ধ সংক্ৰান্ত গুয়াহাটি উচ্চ ন্যয়ালয়ের নিৰ্দেশ সরকার কেনো এবং কার স্বাৰ্থে এতদিন কাৰ্যকর করেনি। শারীরিক অসুস্থতার জন্য অভিবর্তনে উপস্থিত থাকতে না পারা ডিব্ৰুগড় বিশ্ববিদ্যালয়ের প্ৰয়োগিক ভূ-তত্ত্ব বিভাগের প্ৰাক্তন অধ্যাপক ড০ যোগেন্দ্ৰ নাথ শৰ্মার লিখিত বক্তব্য পাঠ করে শোনান অন্যতম আহ্বায়ক পঙ্কজ বরা।অভিবৰ্তনের মূল প্ৰস্তাব উত্থাপন করেন যোরহাট আর আর এলর প্ৰাক্তন মুখ্য কাৰ্যনিবাহী আধিকারিক দিলীপ কুমার দত্ত। অভিবৰ্তনে বন্যায় মারাত্মক ক্ষতিগ্ৰস্ত পরিবারকে এককালীন ১০ লক্ষ টাকা সাহায্য প্রদান, পাহাড় থেকে নেমে এসে সমতলে প্রবাহিত নদীগুলোর গতিবিধি পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্ৰণের জন্য উত্তর পূৰ্বাঞ্চলে একটি পৃথক নদী প্ৰাধিকরণ গঠন ইত্যাদি দশ দফা দাবী সনদ গৃহীত হয়। অভিবর্তন থেকে অধ্যাপক ত্ৰিদীব গগৈ, শ্ৰী যোগ গগৈ, শ্ৰী দিলীপ ফুকন, শ্ৰী দিলীপ কুমার দত্ত, শ্ৰী লাল আলী, শ্ৰী দিনেন টায়ে, শ্ৰী পুণ্যধর টায়ে এবং শ্ৰী নরেন দত্তকে নিয়ে উপদেষ্টামণ্ডলী, হেমন্ত পেগু, দীপক দত্ত, পঙ্কজ বরা এবং বিমল পান্ডেকে আহ্বায়ক মনোনীত করে ২১ সদস্যের "উজান আসাম বন্যা সমস্যার স্থায়ী সমাধান দাবী কমিটি"গঠন করা হয়। নবগঠিত কমিটি পরবর্তী কাৰ্যসূচী হিসেবে মুখ্যমন্ত্ৰীকে স্মারকপত্ৰ প্ৰদান, বিক্ষোভ প্ৰদৰ্শন, জেলায় জেলায় গণ অভিবৰ্তন, মানবশৃঙ্খল ইত্যাদি আয়োজন করা হবে বলে ঘোষণা করে।
সংবাদদাতা
ভাইটি রিছং