ASSAM
২৪ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী রূপে দাঁড়ালেন জায়দা বেগম লস্কর
শিলচর পৌর নিগমের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন অক্টোবর। এই নির্বাচনে ৪২ আসনের মধ্যে কংগ্রেস ৪২ টি তে ই প্রার্থী দাঁড় করিয়েছে, বিজেপি মিত্র জোট ৪২ টি আসনে প্রার্থী দিয়েছে। বামপন্থীরাও এই নির্বাচনে প্রার্থী দাঁড় করিয়েছে। যদি লক্ষ্য করা যায় তাহলে নির্দলের এক চমকপ্রদ প্রার্থীর তালিকা লক্ষণীয় হয়ে ওঠে। ২৪ নম্বর ওয়ার্ডে সাড়ে ৯ হাজার ভোটার রয়েছে। এই আসনের নির্দল প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন গত 11 সেপ্টেম্বর শিলচর বালক বিদ্যালয়ে জায়েদা বেগম লস্কর। তিনি এতে পূর্বে পুরসভার ভোটে কংগ্রেস প্রার্থী হয়ে লড়েছিলেন। আর এবার নির্দল রূপে জনতার পাশে দাঁড়াতে এবং জনগণের সেবা করতে চান তিনি। তাঁর দাবি ওয়ার্ড ে নানা সমস্যা রয়েছে আর এর সমাধানের জন্য তিনি জয়ী হবার পর কাজ করার অঙ্গীকার নিয়েছেন। আজও বাড়ি বাড়ি জনসমর্থন আদায়ের লোককে জোরদার সমর্থকদের নিয়ে প্রচার চালাতে দেখা যায়। সমর্থকরা দাবি করে বলেছেন, যে আগন্তুক নির্বাচনে তিনি বিজয়ী হবেন বিপুল ভোট পাওয়ার মধ্য দিয়ে। তবে এখানে আরো প্রার্থী রয়েছেন তাই ৬ অক্টোবর জানা যাবে এই ওয়ার্ড থেকে কে জয়ী হয়ে জনতার সেবায় এগিয়ে যাবেন।