ASSAM
23 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী চন্দ্রিমা দেব এবার শিলচর পুর নিগমের নির্বাচনে অবতীর্ণ।
শিলচর পুর নিগমের নির্বাচন আর খুব একটা দেরি নয়, আগামী ৩ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২৩ নম্বর ওয়ার্ড থেকে আইনজীবী চন্দ্রিমা দেব জনতার সেবার জন্য তিনি ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। তিনি তাঁর ওয়ার্ড সর্বাঙ্গীন বিকাশের প্রতি লক্ষ্য রেখে জনতার জন্য কাজ করবেন বলে জানিয়েছেন। তিনি ইতিমধ্যে তাঁর ওয়ার্ডে সমর্থকদের নিয়ে প্রচারে নেমে পড়েছেন। বিকশিত ভারতের যে লক্ষ্যমাত্রা সামনে রেখেছেন দেশের প্রধানমন্ত্রী সেই দিক দিয়ে ডাবল ইঞ্জিন সরকার দ্বারা ক্রমে এগিয়ে চলেছে এরা যোগ। মুখ্যমন্ত্রী যেভাবে তাঁর কর্ম ধারা রাজ্যজুড়ে চালিয়ে যাচ্ছেন তাঁর প্রতিফলন এখানেও আগামী দিনে দেখতে পাওয়া যাবে।