ASSAM
ইকফাই ইউনিভার্সিটি ২১তম সমাবর্তন অনুষ্ঠানে রাজ্যপাল
আগরতলা, ১২ সেপ্টেম্বর : ইকফাই ইউনিভার্সিটি ২১তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। তিনি তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উন্নত ভারত গড়ার লক্ষ্যে বিকশিত ভারত ২০৪৭-এর ডাক দিয়েছেন। রাজ্যসরকার ও ‘বিকশিত ত্রিপুরা ২০৪৭’ এর রোড ম্যাপ বা কর্মপরিকল্পনার রূপায়ণের মাধ্যমে বিকশিত ভারত গড়ার কাজে শামিল হয়েছে। সদ্য স্নাতক হওয়া শিক্ষার্থীরাও এই লক্ষ্য পূরণের রূপকার। তাছাড়াও বলেন, বিশ্ব oুত পরিবর্তিত হচ্ছে এবং সম্ভাবনার পরিধি ক্রমাগত প্রসারিত হচ্ছে। বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা কেবল ব্যক্তিগত সাফল্যের জন্যই নয় বরং জাতি গঠনের বৃহত্তর লক্ষ্যেও কাজে লাগাতে তিনি স্নাতকদের প্রতি আহ´ান জানান। জাতীয় শিক্ষানীতি ২০২০ হল নতুন ও উন্নত ভারত গড়ার মূল ভিত্তি। তাছাড়া এই মঞ্চ থেকে তিনি ডাক দিয়েছেন যুবসমাজকে সমাজ গড়ার কাজে এগিয়ে আসার জন্য এবং নেশার বিরুদ্ধে লড়াই করার জন্য। সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যাপক বিপ্লব হালদার স্বাগত বক্তব্য রাখেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদন উপস্থাপন করেন। এদিন পিএইডি ডিগ্রি, স্বর্ণপদক ও শংসাপত্র প্রদান করা হয় সাফল্যপ্রাপ্ত আগামীদিনের দেশগড়ার লক্ষ্যে এগিয়ে যাওয়া ছাত্র-ছাত্রীদের মধ্যে। মৌটুসী কর এই সাফল্যের দাবিদার এবং অংশীদার হলেন, তিনি ঊনকোটি জেলার ফটিকরায় বিধানসভা সমষ্টির কাঞ্চনবাড়ি এলাকার বাসি¨া। এ গর্ব আগামীদিনে সমাজের জন্য আরও দায়িত্ব বাড়িয়ে দিল।