ASSAM
সুচল যাতায়াত দ্রুত বিকাশেই হয়েছে বরাক উপত্যকার সামগ্রিক উন্নয়নের ধারা - মন্ত্রী কৃষ্ণেন্দু পাল।
দিছপুর, ৯ সেপ্টেম্বর - মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আজ সচিবালয়ে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের পর্যালোচনা বৈঠকে বলেন, অসম মালা, PMGSY, মনোয়ার থেকে পঞ্চগ্রাম, শিলচর থেকে চুড়াইবাড়ি রাস্তা, গান্ধীঘাটে বরাক নদীর ওপর সেতু, শ্রীভূমি মেডিকেল কলেজ, শিলচর DC অফিস, শিলচর মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সংযোগী রাস্তার কাজ নির্দিষ্ট সময়ে উন্নত মানে শেষ করতে হবে। কোনো গাফিলতি মানা হবে না।বৈঠকে মন্ত্রী কৌশিক রায়, বিধায়ক অমিয় কান্তি দাস, জুবেইর আনম মজুমদার, বিজয় মালাকার, রাজদীপ গোয়ালা, আমিনুল হক লস্কর সহ তিন জেলার আয়ুক্তরা উপস্থিত ছিলেন।