ASSAM
All India Mahila Sanskrit Sangathan Cachar District Committee, Ukilpatty, Silchar- ____
আজ শিলচরের গান্ধী ভবনে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের তৃতীয় কাছাড় জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলন উপলক্ষে নারীদের বিভিন্ন দাবি সম্বলিত প্লেকার্ড হাতে মহিলাদের একটি সুসজ্জিত মিছিল গান্ধী ভবন থেকে বের হয়ে সেন্ট্রাল রোড, প্রেমতলা, শিলংপট্টি হয়ে পুনরায় গান্ধী ভবনে পৌঁছায়। মিছিলের পর অনুষ্ঠিত প্রকাশ্য সমাবেশে এ আইএমএসএস এর প্রাক্তন নেত্রী রেখা ভট্টাচার্যের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্দেশ্যে ব্যখা করে বক্তব্য রাখেন সংগঠনের কাছাড় জেলা সম্পাদক দুলালী গাঙ্গুলী। সম্মেলনে আমন্ত্রিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখিকা, সমাজকর্মী স্বপ্না ভট্টাচার্য এবং সম্মেলনের মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভানেত্রী ডা চিত্রলেখা দাস। চিত্রলেখা দাস নারী নির্যাতন, ধর্ষণ, গণধর্ষণ ও হত্যার ঘটনা যে গোটা দেশে মারাত্মক হারে বৃদ্ধি পেয়েছে তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেন দেশের বর্তমান পুঁজিবাদী অর্থনৈতিক শোষণ মুলক ব্যবস্থাকে টিকিয়ে রাখতে সরকার ছাত্র যুবকদের নৈতিক মেরুদণ্ড ভেঙে দিতে চারিদিকে মদ, ড্রাগস ও অশ্লীলতার ব্যপক প্রসার ঘটাচ্ছে। এরফলে আজ এসব নারকীয় ঘটনা তীব্র রূপ ধারণ করেছে। তিনি সবাইকে উন্নত নীতি, নৈতিকতা ও মূল্যবোধের ভিত্তিতে প্রকৃত বিপ্লবী মহিলা সংগঠন হিসেবে এআইএমএসএস কে গড়ে তোলার আহ্বান জানান। আমন্ত্রিত বক্তা স্বপ্না ভট্টাচার্য নারী সমাজের উপর নেমে আসা আক্রমণের বিরুদ্ধে সবাইকে একজোট হয়ে লড়াই করতে আহবান জানান।
প্রকাশ্য সমাবেশে নারী নির্যাতন, ধর্ষণ, গণধর্ষণ রোধ করা, মদ, মাদক সামগ্রী সহ অশ্লীলতার ব্যপক প্রসার বন্ধ করা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মুল্যবৃদ্ধি রোধ করা, শিলচর মেডিকেল কলেজের স্বাস্থ্য পরিষেবার উন্নীত করার দাবিতে প্রস্তাব গ্রহণ করা হয়।
সম্মেলনের প্রতিনিধি সভার শুরুতে সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন এআইএমএসএস এর জেলা সম্পাদক দুলালী গাঙ্গুলী। সম্পাদকীয় প্রতিবেদনের উপর উপস্থিত প্রতিনিধিরা সংশোধনী আনেন।
প্রতিনিধি সভায় এস ইউ সি আই ( কমিউনিস্ট) দলের কাছাড় জেলা সম্পাদক ও আসাম রাজ্য কমিটির অন্যতম সদস্য ভবতোষ চক্রবর্তী বক্তব্য রাখেন। তিনি বলেন দেশের ধনিক শ্রেণীর শাসন শোষণে জনগণ নিঃস্ব, রিক্ত হয়ে গেছেন। জনগণের জীবন যাত্রার মান উন্নত করার পরিবর্তে ভোটের স্বার্থে অতি অল্প পরিমাণ অনুদান প্রদান করে তার দশগুণ শোষণ করছে। এরফলে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছেন দেশের মহিলারা। তিনি বলেন এযুগের অন্যতম শ্রেষ্ঠ মার্ক্সবাদী দার্শনিক শিবদাস ঘোষ বিশ্লেষণ করে দেখিয়েছেন যে ভারতবর্ষে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায় মহিলারা অর্থনৈতিক শোষণের পাশাপাশি পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থার শিকার হন। ফলে তারা শোষিত মানুষের মধ্যেও অধিক শোষিত। শিবদাস ঘোষ বলেছিলেন যে মহিলারা নিজেদের শোষণ মুক্তির জন্য এই শোষণমূলক পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থাকে উচ্ছেদ করতে হবে এবং সমাজতান্ত্রিক সমাজব্যবস্থা গড়ে তোলার সংগ্রামে আত্মনিয়োগ করতে হবে। ভবতোষ চক্রবর্তী মহান নেতা শিবদাস ঘোষের শিক্ষাকে পাথেও করে শক্তিশালী মহিলা আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
সম্মেলনের সমাপ্তির পূর্বে এআইএমএসএস এর ২১ সদস্য বিশিষ্ট কাছাড় জেলা কমিটির নামের প্রস্তাব পেশ করা হয় এবং পরবর্তীতে উপস্থিত প্রতিনিধিরা তা সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন। নবগঠিত কমিটির সভাপতি হিসেবে মনোনীত হন দুলালী গাঙ্গুলী এবং সম্পাদক হিসেবে মনোনীত হন সম্পা দে। নবগঠিত জেলা কমিটির পক্ষ থেকে ভবিষ্যতে আরও শক্তিশালী নারী আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার গ্রহণ করা হয়।
সংবাদদাতা
রিম্পি বাগতি