| Silchar, Assam 28°C ☀️
Follow Us :
RNI. REGD NO. ASSBEN/2015/64350
BREAKING NEWS
স্বাধীনতা দিবসের দিনে সহমর্মী এনজিও শিলচর শহরে দরিদ্র লোকেদের মধ্যে খাবার ও জল বিতরণ করেন।১৫ আগস্ট। | আজ স্বাধীনতা দিবসের দিনে অসমের মুখ্যমন্ত্রী ড, হিমন্ত বিশ্ব শর্মা কে প্রাণনাশের হুমকি।এক কোটি টাকা দিলে খুন করব, মোবাইল ফোন নং দিল ফেইসবুক এ। | আজ স্বাধীনতা দিবস এর দিনে শিবসাগর এর বিধায়ক অখিল গগৈ বিভিন্ন দাবিতে অনশে বসলেন। শিবসাগর জেলা প্রশাসক এর কার্যালয় সম্মুখে। | গুয়াহাটি রাজীব ভবনে সাংসদ স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন শেষে বক্তব্য রাখেন গৌরব গগৈ। congress head office | ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী জীর অষ্টম পুণ্য তিথি দেশজুড়ে আজ স্মরণ। | বিজেপি কাছাড় জেলা লিগেল সেলের চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী | শেষ পর্যন্ত ঝাড়খণ্ডের সরকার অনশনরত ছাত্রদের দাবির সামনে নত অর্থাৎ ছাত্রদের জয় হল আজ ঝাড়খন্ডে ছাত্রদের বড় জয় হল | ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সভাপতি নীতিন্নবিনের নতুন কমিটির ঘোষণা হল। | সেল্ফ এনুমারেশনে শ্রীভূমি জেলা রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থানে | উড়িষ্যায় গতকাল ভারী বর্ষণের ফলে বন্যা পরিস্থিতি র অবনতি। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা বিভাগ তৎপর | ভারতের নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম প্রশংসা ব্যক্ত করেন। গতকাল | বিশ্ববাজারে আমেরিকা এবং ইরানের মধ্যে অর্থাৎ মধ্যপ্রাশ্যের যুদ্ধের পরিবেশের ফলে গতকাল মধ্যরাতে আবারো জ্বালানি মূল্য বৃদ্ধি করলো। | অসম সচিবালয়ে বরাক উপত্যকা ভবনের নামকরণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা,১৮ অগাস্ট | আজ উপরাষ্ট্রপতি সিপি রাধা কৃষ্ণের উত্তরাখণ্ড সফর। সেখানে বেশ কয়েকটি কার্যসূচী নিয়ে আজ রওয়ান া হচ্ছেন। | মহিলা ভারতীয় হকি দলের বড় জয়। | পাকিস্তানের প্রাক্তন জেলবন্দী প্রধানমন্ত্রী ইমরান খান সে দেশের সুপ্রিম কোর্ট দ্বারা শুনানিতে পক্ষে রায় পাওয়ার পর, সেনাপ্রধান মুনির এর চিন্তার দৌড় শুরু হয়ে গেছে। গত ১৮ আগস্টের রিপোর্ট। | আজ বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন চলছে, এখন পর্যন্ত খবরে প্রকাশ বিএনপি প্রার্থী প্রতি সমর্থনের পাল্লা ভারী। | আজ স্বরাষ্ট্রমন্ত্রী র পৌ্রোহিত্যে দক্ষিণ ক্ষেত্রে পরিষদের বৈঠকে গুরুত্বপূর্ণ পর্যালোচনা হবে। নয়াদিল্লি। | আজ জয়পুরে ব্রিকস দেশগুলোর মন্ত্রী মন্ডলের বৈঠক আজ। আলোচনায় বিশেষ স্থান পাবে পর্যটনকে কিভাবে বৃদ্ধি করা। | আজ কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ শিলিগুড়ি সীমান্ত সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে আসছেন, তিনি আরো কিছু কর্মসূচিতে অংশগ্রহণ করবেন পশ্চিমবঙ্গে। | আজ বিজেপির রাষ্ট্রীয় সভাপতি নীতিন নবীন, তাঁর নূতন টিম নিয়ে তিনটি অতি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। নয়াদিল্লি। | জাপানে 5. 9 রিটাসকেলের ভূকম্প অনুভূত হলো | বিজেপির মুখ্য কার্যালয়ে সাংগঠনিক বৈঠকে নীতিন নবীনের শলা | শিলিগুড়ি বৈঠকে গৃহ মন্ত্রীর চিকেন নেক নিয়ে কড়া বার্তা। | । আজ মহাকাশ যান দিবস উদযাপিত হচ্ছে দেশজুড়ে। | আজ দেশের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণ অন্ধ্রপ্রদেশ সফরে যাচ্ছেন। নয়াদিল্লি। | আজ এক দেশ এক ভোট এ নিয়ে সংসদে হবে আলোচনা | উত্তর প্রদেশ সফরে আজ মুখ্য নির্বাচন কমিশনার | গ্র্যান্ড মাস্টার পি, এম কনিজস ওপেন দাবায় চ্যাম্পিয়ন হয়েছেন এবং দেশের সম্মান বাড়িয়ে দিলেন। | ক্রিকেটে ভারত শ্রীলংকার সামনে মজবুত অবস্থান নিয়েছে। টেস্টের আজ তৃতীয় দিন। | ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী যেভাবে বলেছিলেন ছাএদের পরবর্তীতে মানতে পারেনি তাই আন্দোলন অব্যাহত। | দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আমেরিকা ও কানাডা সফরে। | দেশের নিরাপত্তা নিয়ে নবম গুরুত্বপূর্ণ বৈঠকের আজ অন্যতম দিনে অধ্যক্ষ তাই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নয়াদিল্লি। | মেরা পানি অসাম-নাগাল্যান্ড সীমান্তে অস্থিরতা | ইরান- ওমানের মধ্যে বিদেশ মন্ত্রী পর্যায়ের বৈঠক | মেঘালয়ের মুখ্যমন্ত্রীর সঙ্গে অসমের মুখ্যমন্ত্রীর সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। | নেপালে প্রাকৃতিক বিপর্যয় দেখা দেওয়ার ফলে প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ | আজ রাখি বন্ধন উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশের জনগণের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান। | আজ জনধন যোজনার 12 বছর।2014সনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের কল্যাণ ে শুরু করেছিলেন। | আজ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফর স্বরূপ উজবেকিস্তান কিরগিস্তান যাত্রা শুরু। | চীন সীমান্তে 400 জন ভারতীয় নাগরিক সুরক্ষিত বলে নয়া দিল্লি কর্তৃক এক বিবৃতিতে জানানো হয়েছে। | গতকাল পর্যন্ত তৃতীয়বারের মতো মানবিক ভারতীয় সহায়তা নেপালের দুর্যোগপূর্ণ সময়ে পাঠানো হয়েছে। | চারদিনের প্রধানমন্ত্রীর বিদেশ সফর আজ শুরু | যত সময় যাচ্ছে নেপালের প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হওয়া অসমের সন্ধানহীন নাগরিকদের সংখ্যা বেড়েই চলেছে। সর্বশেষ সরকারি প্রকাশ করা তথ্য মতে নিখোঁজের সংখ্যা ১২। | আজ রবিবার প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠান। | আজ প্রধানমন্ত্রী উজবেকিস্তানের প্রেসিডেন্ট এর সঙ্গে সাক্ষাৎ করবেন। | দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আমেরিকায় দুটি দেশের মধ্যে বাণিজ্যিক ক্ষেত্রে উন্নতিকল্পে সিইও পর্যায়ের পৃথক পৃথক বৈঠক করেন। | আরএসএস মুখ্য মোহন ভাগবত আমেরিকায় বিশ্বমানবতা সম্মেলনে ভারতের উপলব্ধি এবং সভ্যতা নিয়ে বক্তব্য রাখেন। | আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসএসবি র অলংকরণ সমারোহে শামিল হবেন। নয়াদিল্লি। | আজ সকাল ১১ টায় দিসপুর লোকসভা ভবন থেকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর জীবন প্রেরণা যোজনা এবং ফ্লাইট যোজনা যাত্রা শুরু হবে। এটি উজান আসামের বন্যাকবলিত অঞ্চলের লোকেদের জন্য। | ফুটবলের রাজপুত্র লিওনেল মেসির ফুটবল থেকে অবসর গ্রহণের কথা তিনি আন্তর্জাতিক মহলে ঘোষণা করলেন অর্থাৎ আর কোনদিন ফুটবলে বিশ্ববাসী দেখতে পাবেন না সেরা প্লেয়ার মেসিকে | বেলজিয়ামের প্রধান মন্ত্রী বার্ট ডি বেবর এর ভারত সফর,৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। | ইরান - আমেরিকার মধ্যে আবার ও সংঘর্ষের পরিবেশ। এজন্য ইরান দায়ী করেছে আমেরিকা কে। | টি ২০ ক্রিকেটের জন্য ভারতীয় টিম এর ঘোষণা, আফগানিস্তানে সঙ্গে দল খেলবে। | দেশের বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শংকর ইউক্রেন ও পোল্যান্ড সফরে আজ। | ভারী বর্ষণের ফলে মধ্যপ্রদেশে দুর্যোগ মোকাবিল া বিভাগ থেকে জারি করা হয়েছে লাল সংকেত। | শিলচর পৌর নিগমের নির্বাচন 3 অক্টোবর। ১১ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের অন্তিম দিন। | শিলচর পুরো নিগমের নির্বাচনে কংগ্রেসের হয়ে মহিলা কংগ্রেস নেত্রী বন্দিতা ত্রিবেদী রায় ৮ নম্বর ওয়ার্ড থেকে দাঁড়ানোর প্রবল সম্ভব না। | শিলচর পুরো নিগমের নির্বাচনে ৪০ নম্বর ওয়ার্ডের জনতার দাবি স্থানীয় প্রার্থী ,চান জনগণ। | রাষ্ট্রপতি দ্রৌপদী মুরমু ও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে আজ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন। | নগাঁওয়ে উপনির্বাচনের মুখে কংগ্রেস দলে ফাটল দেখা দিল ,দেখা গেল এই সময়েও কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগদান। | আজ বিজেপি রাজ্যিক সভাপতি দিলীপ শইকিয়া শিলচরে আসছেন। | আজ শিক্ষক দিবস উপলক্ষে দেশের রাষ্ট্রপতি ৮২ জন শিক্ষককে সম্মানিত করবেন | আজ t20 মহিলা ক্রিকেটে ভারতের প্রতিদ্বন্দ্বী পাকিস্তান এশিয়া কাপে অবতীর্ণ | কাল দিল্লিতে বহু ভবন ভেঙ্গে পড়ার ফলে ৬ জনের মৃত্যু, আহতদের চিকিৎসা চলছে।এম ই স এ। | মোহনভাগবত সঙ্গঘের সিদ্ধান্ত স্বরূপ বলেছেন, মানবতা ও প্রেম। বিশ্ববাসীর কাছে একথা জানান। | পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানিয়েছেন আর্থিক ব্যবস্থা স্বাভাবিকের অগ্রগতিতে নিয়ে যেতে এক বছর সময় লাগবে। | এখন থেকে এলপিজি বুকিং এর ক্ষেত্রে ২৫ দিন ধার্য করা হয়েছে | ইজরাইলি সেনাদের দ্বারা ,হিজবুল্লাহ ঠিকানায় আক্রমণ, গতকাল। | ব্রাজিলে বিরোধী দল দ্বারা প্রতিরোধ। | শিলচরে পঞ্চায়েত রোডে সড়কে মাটি ফেলায় কাদামাখা হয়ে , যানজট। | আজ বিকেলে শিলচর বঙ্গ ভবনে ভূপেন হাজারিকা জন্ম শতবর্ষ উদযাপন | আমেরিকা ইরানের মধ্যে সংঘর্ষের পর্যায়ে টি কেবল বাড়ছে | ব্রিকস সম্মেলনে ৩৫ এর অধিক দেশ শামিল হতে চলেছেন ১১ ও ১৩ সেপ্টেম্বর ভারতে। | আজ এশিয়া কাপে ভারতের প্রতিপক্ষ ক্রিকেটে বাংলাদেশ | গতকাল বিজেপির রাষ্ট্রীয় কার্যালয়ে প্রাধিকারিদে নিয়ে বৈঠক করেন রাষ্ট্রীয় সভাপতি | ভারতের মানবীয় সহায়তা নেপালের জন্য জারি | ভারতীয় জুনিয়র হকি দল 1 -0 চীনকে হারিয়ে সাফল্য অর্জন করল। | ব্রিকস শীর্ষ সম্মেলন সমাপিত | হিন্দি ভাষা দিবসে আজ বিশেষ অনুষ্ঠানে শামিল হচ্ছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | হরমোজ সামুদ্রিক পথে আবারো উত্তপ্ত পরিস্থিতি, জাহাজে হামলা | ডাক্তারের পরামর্শ খাবার খাবার সময় ফ্রেশ এবং গরম খাবার খাওয়া উচিত। | ৬ নং ওয়ার্ডের বিজেপির মনোনীত প্রার্থী কাঞ্চন দেব প্রচারে ব্যস্ত। | আজ ভারত আফগানিস্তানের মধ্যে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি ক্রিকেটে ময়দানে নামতে দেখতে পাওয়া যাবে। | অসমের রেল নেটওয়ার্কের শতভাগ বৈদ্যুতিক রণ সম্পন্ন হয়েছে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ জানিয়েছেন | গণেশ চতুর্থী উপলক্ষে ভগবান গণেশের আশীর্বাদ নিতে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যান। | ১৫৯ কিলোমিটার শিলচর লামডিং পাহাড় লাইনে বৈদ্যুতিকরণ যথেষ্ট প্রত্যাহ্বান ছিল সেই কাজ ও ভারতীয় রেল সম্পন্ন করতে সক্ষম হয়েছেন। | অখিল গগৈ র রাইজর দল ও নওগাঁ উপ নির্বাচনে প্রার্থী দাঁড় করাবে। | জম্মু ও কাশ্মীরে রাজৌর ী সেক্টরে আবারো পাকিস্তান ভিত্তিক জঙ্গীবাদ, পুলিশ তৎপর। | ইউপিআই লেনদেনে দুই হাজার টাকা পর্যন্ত শুল্ক লাগবেনা জানালো কেন্দ্র | আজ কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চোয়ান প্রধানমন্ত্রী নির্দেশে যাচ্ছেন বিহারে। | টি-টোয়েন্টি ম্যাচে আফগানিস্তান কে হারিয়ে ভারত জয়ী ক্রিকেট এ | ভারতীয় জনতা পার্টির দেশব্যাপী শুরু হচ্ছে সংকল্প অভিযান। | দাদাসাহ েব ফালকে পুরস্কার ২০২৪, ঘোষণা করা হয়েছে ফিল্ম জগতের বিশেষ অবদানের জন্য অনন্ত নাগ কে এই সম্মানে সম্মানিত করা হচ্ছে যা নয়াদিল্লি কর্তৃক ঘোষণা হল | দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি র ২৫ বছরের জনসেবার ওরাজনৈতিক পথচলা ঐতিহাসিক দিনকে এবং আজ পূর্তি উপলক্ষে দেশব্যাপী অনুষ্ঠান। | আজ যন্ত্রের ঠাকুর বিশ্বকর্মা পূজা অতি ভাব গম্ভীরভাবে পালন করা হচ্ছে। | স্পেনে ভারী বর্ষণের ফলে একজনের মৃত্যু ঘটেছে ক্ষয়ক্ষতির পরিমাণ যথেষ্ট লক্ষ্য করা যায়। | টি-20 ক্রিকেট খেলায় ভারতীয় টিমের কাছে তিনটি খেলায় ধারাবাহ িক পরাজয় স্বীকার করে আফগানিস্তান টিম। | আজ রাষ্ট্রীয় বিজেপির সভাপতি নীতিন নবীনের উত্তর প্রদেশ সফর | নেশা মুক্ত ভারত গড়ার পথে কেন্দ্র সরকার | কেরালায় ভারি বর্ষণের ফলে বন্যার দেখা এবং পাঁচ লোকের মৃত্যু | পাঞ্জাবে নেশার দি ক যত দিন যাচ্ছে কেবল বেড়েই যাচ্ছে | বাংলাদেশে ফিরতে শেখ হাসিনা উদগ্রীব | আয়ুর্বেদ দিবসে চিকিৎসার বার্তা। নয়াদিল্লি। | আমেরিকা ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বয়ান ব্যক্ত। | আজ চীনের রাষ্ট্রপতি মার্কিন যুক্তরাষ্ট্র সফরে | প্রতিরক্ষা সুরক্ষা পরিষদে অনেক প্রতিনিধিত্ব চায় ভারত। | ইউ এন জি এ বৈঠকে বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ভারতের পক্ষ রাখবেন। গতকাল তিনি ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। | আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেরালা সফরে রওয়ানা দিচ্ছেন। | আজ থেকে তিন দিনের ব্যাঙ্ক ধর্মঘট, ব্যাংক বন্ধ থাকবে। | উত্তরপ্রদেশে ভারী বর্ষণের ফলে জনজীবন ব্যাহত | আজ রাত আটটায় ২৪ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী ফাতিমা চৌধুরী বৃহৎ জনসভা হবে হাজভবনে। শিলচর। | এশিয়ান গেমসে এখন পর্যন্ত ভারতের পদকের প্রাপ্তির হার ৫২ তে। | নেশা মুক্তি অভিযানের বিজেপির অন্তিম পর্যায়ে পাঞ্জাবের ক্ষেত্রে। | ভারতীয় রেলের টিকিট চেকিং অভিযান এক থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত, ঘোষণা। | আজ g-20 বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রে, ভারতের প্রতিনিধিত্ব করবেন মন্ত্রী পীযূষ গুয়েল। | ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ক্রিকেটে ভারতের জয়। | এশিয়ান গেমসে ফাইনালে লাভলিনা | কেন্দ্রীয় গৃহমন্ত্রী আজ জলন্ধরে সমারোহে | ইবিএম নিয়ে প্রশ্নের জবাব প্রশ্ন করল ইসিআই | একক সিদ্ধান্তে এসিআই চলছে না, সর্বসম্মতিক্রমে | কানাডার সঙ্গে ভারতের আর্থিক লেনদেনের বৃদ্ধি | আজ গৌহাটি হাইকোর্টের বরাকে বেঞ্চ করা কে কেন্দ্র করে সাংবাদিক সম্মেলন শিলচরে
ASSAM

মুখ্যমন্ত্রী ড০ হিমন্ত বিশ্ব শর্মা উপরাষ্ট্রপতি ও রাজ্যপালের উপস্থিতিতে গীতানগর কলেজের সুবর্ণজয়ন্তী উদযাপনে অংশগ্রহণ করেন

06 September 2026 02:27 PM 70 Views 0 Comments
Share:
দিসপুর, ৬ সেপ্টেম্বর: মুখ্যমন্ত্রী ড০ হিমন্ত বিশ্ব শর্মা আজ শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রের শ্রীমন্ত শঙ্করদেব আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত গীতানগর কলেজের সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে ভারতের মাননীয় উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণন এবং অসমের রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যের উপস্থিতিতে অংশগ্রহণ করেন। এই ঐতিহাসিক মুহূর্ত উপলক্ষে প্রধানমন্ত্রী উচ্চতর শিক্ষা অভিযান (পি এম-ইউ এস এচ এ)-এর অধীনে নির্মিত কলেজের নতুন অ্যাকাডেমিক ভবনেরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি সি. পি. রাধাকৃষ্ণনের প্রথম অসম সফর। তিনি বলেন, সি. পি. রাধাকৃষ্ণন দেশের সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে একজন অত্যন্ত অভিজ্ঞ ব্যক্তিত্ব। সংসদীয় রাজনীতির পাশাপাশি তিনি একাধিক রাজ্যের রাজ্যপালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্বও পালন করেছেন।
গীতানগর কলেজের ৫০ বছরের গৌরবময় যাত্রা উপলক্ষে কলেজের অধ্যক্ষ, অধ্যাপক- অধ্যাপিকা, শিক্ষার্থী ও কর্মচারীদের অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী প্রতিষ্ঠানের প্রথম অধ্যক্ষ পদ্মশ্রী ইন্দিরা মিরি, প্রথম পরিচালন সমিতির সভাপতি খনীন্দ্র চন্দ্র বড়ুয়া এবং প্রথম সম্পাদক তথা সাহিত্য অকাদেমি পুরস্কারপ্রাপ্ত সুচিব্রত রায়চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
মুখ্যমন্ত্রী বলেন, ভারতের সনাতন সভ্যতায় যুগে যুগে নারীদের সর্বোচ্চ সম্মান প্রদান করা হয়েছে। নারীর শিক্ষার মাধ্যমে তাঁদের ক্ষমতায়নের লক্ষ্যেই ১৯৭৭ সালে ‘কন্যা মহাবিদ্যালয়’ নামে এই শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীকালে এর নাম পরিবর্তন করে গীতানগর কলেজ রাখা হয়। প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি পাঁচ দশকের গৌরবময় পথ অতিক্রম করে অসমের শিক্ষা ক্ষেত্রে একটি স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছে।
তিনি স্মরণ করেন যে, অসমের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে গীতানগর কলেজের প্রাদেশিকীকরণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকার সুযোগ তাঁর হয়েছিল। তিনি বলেন, পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশের লক্ষ্যে কলেজটি আইআইটি গৌহাটিসহ একাধিক শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। এসব অংশীদারিত্ব ভবিষ্যতে শিক্ষার্থীদের যথাযথ দিকনির্দেশনা প্রদান করবে এবং কর্মক্ষেত্রের চাহিদা অনুযায়ী তাদের প্রস্তুত হতে সহায়তা করবে।
কামরূপ মহানগর জেলার বোন্দা অঞ্চলে পরিচ্ছন্নতা ও প্রাপ্তবয়স্ক সাক্ষরতা কর্মসূচির মতো সামাজিক উদ্যোগের প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, কলেজটি সামাজিক দায়বদ্ধতারওউজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি গীতানগর কলেজে বাণিজ্য বিভাগ চালুর জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে ৩ কোটি টাকা আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা করেন।
মুখ্যমন্ত্রী বলেন, ভারত বর্তমানে এক ঐতিহাসিক রূপান্তরের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার যে লক্ষ্য নির্ধারণ করেছেন, তা বাস্তবায়নে দেশের তরুণ প্রজন্ম অন্যতম প্রধান অংশীদার। এই গুরুত্বপূর্ণ সময়ে শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
ড০ শর্মা বলেন, প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে বর্তমান বিশ্বে কর্মক্ষেত্রের ধরন আমূল পরিবর্তিত হয়েছে। তাই শুধুমাত্র একাডেমিক জ্ঞান যথেষ্ট নয়; এর পাশাপাশি ব্যবহারিক দক্ষতা, বিশ্লেষণী চিন্তাশক্তি এবং উদ্ভাবনী সক্ষমতা অর্জনও সমানভাবে জরুরি।
তিনি জানান, নর্থ ইস্ট স্কিল সেন্টার, স্কিল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা এবং পলিটেকনিক ও আইটিআ…আইটিআইগুলির আধুনিকীকরণের মতো উদ্যোগের মাধ্যমে রাজ্য সরকার যুবসমাজের জন্য নতুন সুযোগ সৃষ্টি করছে। তিনি অসমের তরুণদের এই সুযোগগুলির সর্বোত্তম ব্যবহার করে নিজেদের প্রয়োজনীয় দক্ষতা ও সক্ষমতায় সমৃদ্ধ করার আহ্বান জানান।
মুখ্যমন্ত্রী আরও বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি কলেজগুলিতে স্টার্ট-আপ এবং উদ্যোক্তা সংস্কৃতির উপযোগী পরিবেশ গড়ে তোলা প্রয়োজন। এই উদ্দেশ্যে রাজ্য সরকার সম্প্রতি উদ্ভাবন, ইনকিউবেশন ও স্টার্ট-আপ বিষয়ক একটি পৃথক দপ্তর গঠন করেছে। তিনি আরও উল্লেখ করেন যে, অসমের যুবসমাজের শিক্ষাগত যোগ্যতা ইতিমধ্যেই বিভিন্ন দেশের দৃষ্টি আকর্ষণ করেছে। বিশেষ করে জাপানের মতো দেশ অসমের তরুণদের নিজেদের উন্নয়ন প্রক্রিয়ার অংশীদার করতে আগ্রহ প্রকাশ করেছে।
মুখ্যমন্ত্রী জানান, বিদেশি ভাষা শিক্ষাকে উৎসাহিত করতে রাজ্য সরকার ‘সিএম-ফ্লাইট (CM-FLIGHT)’ নামে একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ৫জি, বিগ ডেটা, রোবোটিক্স, ইন্টারনেট অব থিংস (IoT), কোয়ান্টাম কম্পিউটিং, জেনোমিক্স এবং থ্রিডি প্রিন্টিং-এর মতো উদীয়মান প্রযুক্তির সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এসব প্রযুক্তি মানবজীবন ও কর্মক্ষেত্রে গভীর প্রভাব ফেলছে।
ড০ শর্মা বলেন, কলেজগুলির দৃষ্টিভঙ্গি শুধু প্রচলিত পাঠ্যক্রমের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; তা আত্মনির্ভর ভারত ও আত্মনির্ভর অসম গঠনের লক্ষ্যগুলির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। তিনি উল্লেখ করেন যে, অসম ইতিমধ্যেই সেমিকন্ডাক্টরসহ বিভিন্ন নতুন প্রযুক্তি ক্ষেত্রে প্রবেশ করতে শুরু করেছে। তাই প্রযুক্তিনির্ভর একটি শক্তিশালী পরিবেশ গড়ে তোলা অত্যন্ত প্রয়োজন। তিনি বলেন, এমন পরিবেশ তৈরি হলে প্রযুক্তিভিত্তিক শিল্প ও প্রতিষ্ঠানগুলি অসমে বিনিয়োগে আগ্রহী হবে। তাইওয়ানের উদাহরণ টেনে তিনি বলেন, যদি শিক্ষাপ্রতিষ্ঠানগুলির মাধ্যমে সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা প্রসেসিংয়ের উপযোগী পরিবেশ গড়ে তোলা যায়, তবে বহু আন্তর্জাতিক প্রতিষ্ঠান অসমে আসবে এবং অল্প সময়ের মধ্যেই উৎপাদন শিল্পে রাজ্য একটি স্বতন্ত্র পরিচিতি অর্জন করতে সক্ষম হবে।
অসমে ইন্ডাস্ট্রি ৪.০ প্রযুক্তির উপযোগী পরিবেশ গড়ে তুলতে বুদ্ধিজীবী সমাজের প্রতি আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এর জন্য শুধু পাঠ্যক্রমে পরিবর্তন আনলেই হবে না; তরুণ প্রজন্মের চিন্তাভাবনা ও মানসিকতারও পরিবর্তন প্রয়োজন। তিনি আরও বলেন, শিক্ষার মূল উদ্দেশ্য শুধু জ্ঞানার্জন নয়; প্রজ্ঞা, নৈতিকতা এবং সৎ চরিত্র গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ। শিক্ষা ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে দেশপ্রেম ও জাতির প্রতি অঙ্গীকার থাকা উচিত।
এই উপলক্ষে মুখ্যমন্ত্রী শিক্ষার্থীদের দেশের উন্নয়নে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়ে বলেন, তাঁদের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে নতুন সম্পদ সৃষ্টি করতে হবে। তিনি বলেন, “ধ্বংসাত্মক কার্যকলাপ এবং নৈরাজ্য কখনও আমাদের আদর্শ হতে পারে না। আমাদের লক্ষ্য হওয়া উচিত সৃষ্টি। সৃষ্টির আনন্দের চেয়ে বড় আনন্দ আর কিছু নেই। ধ্বংস হয়তো সাময়িক তৃপ্তি দিতে পারে, কিন্তু সৃষ্টির আনন্দ আজীবন স্থায়ী হয়।”
তিনি আরও বলেন, যাঁরা গীতানগর কলেজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, আজও তাঁদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তিনি আশা প্রকাশ করেন যে, অসমের শিক্ষার্থীরা সৃষ্টিশীল মানসিকতা নিয়ে আত্মবিশ্বাস, কৌতূহল, সফট স্কিল এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো উদীয়মান ক্ষেত্রগুলিতে নিজেদের দক্ষ করে নতুন সম্ভাবনার সন্ধানে এগিয়ে যাবে।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডঃ রণোজ পেগু, গুয়াহাটি লোকসভা কেন্দ্রের সাংসদ বিজুলি কলিতা মেধি, বিধায়ক প্রদ্যুত বরদলৈ, প্রাক্তন বিধায়ক রামেন্দ্র নারায়ণ কলিতা, মুখ্যসচিব ড০ রবি কোটা, উচ্চশিক্ষা বিভাগের কমিশনার ও সচিব নারায়ণ কোঁওর, গীতানগর কলেজের অধ্যক্ষ ড০ সত্যজিৎ কলিতা-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Share This Story: