ASSAM
ত্রিপুরার ধলাই জেলা বিজেপির নবনিযুক্ত সভাপতি হলেন ভারতজয় রিয়াং
ভারতীয় জনতা পার্টির ধলাই জেলার নবনিযুক্ত সভাপতি পদে দল দায়িত্বভার অর্পণ করল এবার ভারতজয় রিয়াংকে। তিনি ইতিপূর্বে দলের মণ্ডল থেকে শুরু করে জেলার সদস্যপদ থেকে শুরু করে একজন উজ্জ্বল কার্যকর্তা হিসেবে কাজ করে যাওয়ার ফলেই আজ জেলার সভাপতি পদে অধিষ্ঠিত হতে পেরেছেন। এজন্য গত শনিবার করমছড়া মণ্ডলের পক্ষ থেকে তাঁকে এই জয়যাত্রার প্রতি লক্ষ্য রেখে আগামীদিনে যাতে তাঁর আরও রাজনৈতিক উন্নতির দিক এগিয়ে আসে সেই লক্ষ্যে শুভেচ্ছা ও অভিন¨ন জানিয়েছেন। ভারতজয় রিয়াং এক বার্তায় জানিয়েছেন, এই দায়িত্ব পাওয়া মানেই আরও কাজের পরিসর বেড়ে গেল, তিনি এজন্য রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যিক সভাপতি থেকে শুরু করে দলের সর্বস্তরের জেলা থেকে শুরু করে রাজ্যিক পর্যায়ে কৃতজ্ঞতা ও অভিন¨ন ব্যক্ত করেন।