ASSAM
৪ সেপ্টেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক করেন।
রাজ্যের মুখ্যমন্ত্রী 4 সেপ্টেম্বর লোকসভা ভবনে অসম রাজ্য পরিবহন নিগম এবং অসম রাজ্য ওয়্যারহাউসিঙ কর্পোরেশন এর কার্যক্রম পর্যালোচনা করেন। তিনি দুটি রাজ্যের সংস্থাকে আরো দক্ষ, আর্থিকভাবে স্বনির্ভর এবং বর্তমান সময়ের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তুলার লক্ষ্যে আধুনিকীকরণ, সম্পদের সর্বোত্তম ব্যবহার, ব্যবসার বহুমুখী করুন এবং রাজস্ব বৃদ্ধি নিশ্চিত করতে নতুন উদ্যমে কাজ করার আহ্বান রাখেন। অসম পরিবহন নিগম এর বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন জনবল, যানবাহনের বহর, সম্পদ ও তার ব্যবহার, আর
আর্থিক অবস্থা, রাজস্ব উৎস এবং সংস্থাটিকে আরো শক্তিশালী ও আধুনিক করে তোলার লক্ষ্যে ভবিষ্যৎ পরিকল্পনা বিস্তারিত মূল্যায়ন করেন। বৈঠকে তিনি অসম রাজ্য পরিবহন নিগম কর্তৃপক্ষকে সংস্থাটিকে আরো আর্থিকভাবে শক্তিশালী ও স্বনির্ভর করে তুলতে নতুন ব্যবসায়ীক সম্ভাবনা এবং ব্যবসা র বহুমুখী করনের সুযোগ অনুসন্ধান করার জন্য নির্দেশ দেন। ডক্টর শর্মা পরিবহনের কার্যক্রম সম্প্রসারণ, নতুন ব্যবসা য়িক ক্ষেত্র অন্বেষণ এবং সংস্থার মালিকানা অক্ষুন্ন রেখে বিদ্যমান সম্পদের আরো ও কার্যকর ব্যবহার নিশ্চিত করতে এবং সংস্থার সম্পদের বাণিজ্যিক ব্যবহার, কর্পোরেট সংস্থা ও অন্যান্য প্রতিষ্ঠানের জন্য অসম রাজ্য পরিবহন নিগম এর যানবাহন ও পরিবহন পরিষেবা প্রদানসহ কর্পোরেট ব্যবসায়িক সুযোগ সম্প্রসারণ এর ওপর গুরুত্ব আরো প করেন। পাশাপাশি তিনি রাজস্ব বৃদ্ধিমূলক কার্যক্রম জোরদার করার কথা যেমন বলেন এর সঙ্গে বিদ্যমান সম্পদের আরো কার্যকর ব্যবহার নিশ্চিত করা সহ এই সংস্থার আর্থিক স্থিতিশীলতা অদূর ভবিষ্যতে সুদৃঢ ় করতে উদ্ভাবনী উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী বলেন এক্ষেত্রে গড়ে উঠার এবং এগিয়ে চলার যথেষ্ট সম্ভাবনা রয়েছে অর্থাৎ মুখ্যমন্ত্রী এ ব্যাপারে এগিয়ে চলার নীতিতে বিশ্বাস রয়েছে বলে অভিমত ব্যক্ত করা। বৈঠকে পরিবহন মন্ত্রী চরণ বড় উপস্থিত ছিলেন। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন, অতিরিক্ত মুখ্যমন্ত্রী মুখ্য সচিব ডক্টর কে, কে দ্বিবেদী, তাছাড়া দুটি বিভাগের ঊর্ধ্বতন আধিকারিকরা
।