ASSAM
আসন্ন শিলচর পৌর নিগম নির্বাচনে , ৮ নম্বর ওয়ার্ড থেকে , প্রার্থিতার আবেদন বন্দিতা ত্রিবেদী রায় (মুন)-এর
শিলচর জেলা মহিলা কংগ্রেসের বর্তমান সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায় (মুন) , আসন্ন শিলচর পৌর নিগম নির্বাচনে , ৮ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হওয়ার জন্য আবেদনপত্র জমা দিয়েছেন। দুই দশকেরও বেশি সময় ধরে , ভারতীয় জাতীয় কংগ্রেসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসা , এবং দীর্ঘদিন ধরে সমাজসেবার সঙ্গে যুক্ত বন্দিতা ত্রিবেদী রায় তাঁর প্রার্থিতার আবেদন নিয়ে এগিয়ে এসেছেন। তিনি শিলচর জেলা কংগ্রেসের সভাপতি সজল আচার্য্য-এর হাতে আবেদনপত্র তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী , তথা পৌর নিগম নির্বাচন সংক্রান্ত এপিসিসি কোর কমিটির চেয়ারম্যান অজিত সিং, অসম প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সঞ্জীব রায়, প্রদেশ মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা (শিলচরের ও ইনচার্জ) নবীনা মজুমদার, জেলা যুব কংগ্রেস সভাপতি রণজিৎ দেবনাথ, জেলা এনএসইউআই সভাপতি সামসুল ইসলাম, শিলচর টাউন কংগ্রেস কমিটির সভাপতি অতনু ভট্টাচার্য্য, জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সেবাদলের ইনচার্জ আবদুল রাজ্জাক, জেলা মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা (অ্যাডমিন) যশোদা সিনহা সহ অন্যান্য কংগ্রেস নেতৃবৃন্দ।
আবেদন জমা দেওয়ার পর বন্দিতা ত্রিবেদী রায় বলেন, কংগ্রেসের প্রতি তাঁর এবং তাঁর স্বামীর দীর্ঘদিনের আনুগত্য, ৮ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কর্মীদের সমর্থন ও উৎসাহ এবং ওয়ার্ডের ভোটারদের আশীর্বাদই তাঁকে এই ইতিবাচক পদক্ষেপ নিতে উৎসাহিত করেছে। তিনি আরও জানান দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা , ও সমাজসেবার মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে তাঁর যে নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ৮ নম্বর ওয়ার্ডের উন্নয়ন ও অগ্রগতির জন্য কাজ করাই তাঁর লক্ষ্য।