ASSAM
নারী নির্যাতন এবং অপরাধ সংক্রান্ত বিষয় নিয়ে আওয়াজ।
নারী নির্যাতন, ধর্ষণ, গণধর্ষণ ও হত্যার মতো অপরাধ বন্ধ করা, মাদকাসক্তির প্রসার রোধ এবং গণমাধ্যমে অশ্লীলতা বিরুদ্ধে জনমত গড়ে তোলার লক্ষ্যে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের আগামী ৭ সেপ্টেম্বর ২০২৬ জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে। এই জেলা সম্মেলনকে সামনে রেখে কাছাড়ের বিভিন্ন অঞ্চলে বিগত কয়েক দিনে আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
গত ২ সেপ্টেম্বর বুধবার মেহেরপুরের কাবিউরিয়াতে এ আই এম এস এস এর শিলচর আঞ্চলিক কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়। আঞ্চলিক সম্মেলনে মূখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কাছাড় জেলা সম্পাদক। দুলালী গাঙ্গুলী বলেন আজ দেশে যে নারী নির্যাতন ও ধর্ষণের মতো অপরাধের সংখ্যা দিন দিন বাড়ছে এর অন্যতম কারণ হচ্ছে পর্ণগ্রাফি, মদ, ড্রাগস ইত্যাদির অত্যধিক প্রচলন। মদ ও মাদকদ্রব্যের অবাধ প্রসার বন্ধ এবং গণমাধ্যমে অশ্লীলতা ও নারী অবমাননাকর বিষয়বস্তু প্রদর্শন বন্ধের জোরালো দাবি সম্মেলনে উত্থাপিত হয়।
সম্মেলন থেকে সংগঠনের ১৫ সদস্যের শিলচর আঞ্চলিক কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সভাপতি ও সম্পাদক হিসেবে যথাক্রমে নির্বাচিত হন সবিতা বর্মণ এবং খাদেজা বেগম লস্কর।
সম্মেলন থেকে নারী- নিরাপত্তা ও মর্যাদা রক্ষা এবং একটি সুস্থ সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।