ASSAM
শিলচর পুরো নিগমের নির্বাচনে কংগ্রেসের হয়ে মহিলা কংগ্রেস নেত্রী বন্দিতা ত্রিবেদী রায় ৮ নম্বর ওয়ার্ড থেকে দাঁড়ানোর প্রবল সম্ভব না।
শিলচর পুরো নিগমের নির্বাচনের নির্ঘন্ট বেজে গেছে। এর সঙ্গে দেখা যাচ্ছে প্রত্যেক রাজনৈতিক দলের ব্যস্ততা। দলের হয়ে পুরো নির্বাচনে নামার দাবিদার অনেক জন। এর মধ্যে ৮ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থিত্য দাবি করেছেন শিলচর মহিলা কংগ্রেসের সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়। যিনি অনেক দিন থেকেই দলের এবং সমাজের বিভিন্ন কাজে জড়িত আছেন। বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় নিয়ে ও সরব হতে দেখা যায় এই মহিলা নেত্রীকে। তাই তিনি সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে এই আবেদন দলের কাছে রেখেছেন। তিনি বলেন যে তিনি আশাবাদী দল তাকে যোগ্য মনে করলে নিশ্চয়ই তিনি ৮ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচনে নামবেন ও জনসাধারণের আশীর্বাদে জয়ী হয়ে তাদের পাশে দাঁড়ানোর সুযোগ পাবেন
।
।