ASSAM
অসংগঠিত ক্ষেত্রে থাকা অকৃষি প্রতিষ্ঠানগুলির অর্থনৈতিক কর্মকাণ্ড এবং রাজ্যের মোট অভ্যন্তরীণ উৎপাদনে (GSDP) তাদের অবদান সম্পর্কে তথ্য সংগ্রহ করা হবে এই সমীক্ষায়। সংগৃহীত তথ্য অর্থনৈতিক বিশ্লেষণ, পরিকল্পনা প্রণয়ন এবং অন্যান্য পরিসংখ্যানগত কাজেও ব্যবহার করা
অসমে প্রথম বার্ষিক অসংগঠিত ক্ষেত্রের উদ্যোগ ও প্রতিষ্ঠান সমীক্ষা (Annual Survey of Unincorporated Sector Enterprises(ASUSE) ২০২৬ শুরু হতে চলেছে। কাছাড় জেলায় এই সমীক্ষার জন্য ৪৮টি গ্রাম ও শহরে ব্লক নির্বাচন করা হয়েছে।
অসম সরকারের অর্থনীতি ও পরিসংখ্যান অধিদফতর জেলা ও মহকুমা স্তরের কার্যালয়ের মাধ্যমে এই সমীক্ষা পরিচালনা করবে। ভারতের কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের জাতীয় পরিসংখ্যান দফতরের নির্দেশনায় রাজ্যে প্রথম বার এই সমীক্ষা হতে চলেছে।
অসংগঠিত ক্ষেত্রে থাকা অকৃষি প্রতিষ্ঠানগুলির অর্থনৈতিক কর্মকাণ্ড এবং রাজ্যের মোট অভ্যন্তরীণ উৎপাদনে (GSDP) তাদের অবদান সম্পর্কে তথ্য সংগ্রহ করা হবে এই সমীক্ষায়। সংগৃহীত তথ্য অর্থনৈতিক বিশ্লেষণ, পরিকল্পনা প্রণয়ন এবং অন্যান্য পরিসংখ্যানগত কাজেও ব্যবহার করা হবে।
কাছাড়ে নির্বাচিত ৪৮টি নমুনা এলাকার মধ্যে রয়েছে গ্রামাঞ্চলের গ্রাম এবং শহরাঞ্চলের বিভিন্ন ব্লক। শিলচর পুরনিগম ও অন্যান্য পুর এলাকার বিভিন্ন ওয়ার্ডের অংশও এই তালিকায় রয়েছে। কাছাড়ের অর্থনীতি ও পরিসংখ্যান দফতরের উপ-সঞ্চালক কার্যালয়ের গণনাকারী ও তত্ত্বাবধায়করা নির্বাচিত এলাকাগুলিতে গিয়ে সমীক্ষার আওতাভুক্ত প্রতিষ্ঠানগুলির কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন।
নির্ধারিত পদ্ধতি মেনে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ করা হবে। সমীক্ষার ফলাফল যাতে যথাসম্ভব নির্ভুল ও বাস্তব পরিস্থিতির প্রতিফলন ঘটায়, সে জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে দফতরের তরফে জানানো হয়েছে।
নির্বাচিত এলাকার বাসিন্দা, ব্যবসায়ী এবং প্রতিষ্ঠানগুলির কাছে সমীক্ষাকর্মীদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে ASUSE ২০২৬ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতেও সকলের সহযোগিতা চেয়েছে অর্থনীতি ও পরিসংখ্যান দফতর।
অসংগঠিত ক্ষেত্রের অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি স্পষ্ট চিত্র পেতে এই সমীক্ষার তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আধিকারিকরা জানিয়েছেন। বিশেষ করে অকৃষি ক্ষেত্রে কর্মরত ছোট ও মাঝারি ধরনের অসংগঠিত প্রতিষ্ঠানগুলির অর্থনৈতিক অবদান সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া গেলে রাজ্যের অর্থনৈতিক কর্মকাণ্ডের সামগ্রিক চিত্র আরও স্পষ্ট হবে।
নির্ধারিত সময়ের মধ্যে সমীক্ষার কাজ সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে সকল সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতা চেয়েছেন কাছাড়ের অর্থনীতি ও পরিসংখ্যান বিভাগের উপ-সঞ্চালক।
অসমের তথ্য ও জনসংযোগ বিভাগের বরাক উপত্যকার আঞ্চলিক কার্যালয় শিলচর থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।