ASSAM
শিলচর পুরনিগমের নির্বাচনকে সামনে রেখে বিজেপির নিউ শিলচর মন্ডলের তপশিলি মোর্চার সভা গতকাল সন্ধ্যে অনুষ্ঠিত হয়।
আসন্ন শিলচর পৌরনিগম নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক তৎপরতা ও নির্বাচনী প্রস্তুতি আরও জোরদার করার লক্ষ্যে নিউ শিলচর মণ্ডল তফশিলি মোর্চার উদ্যোগে মঙ্গলবার রাঙ্গিরখাড়ি রাধারমণ ধামে এক গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়।
সন্ধ্যা ৬'৩০ টায় শুরু হওয়া বৈঠকে সভাপতিত্ব করেন নিউ শিলচর মণ্ডল তফশিলি মোর্চার মণ্ডল সভাপতি ধনঞ্জয় মালাকার। প্রদীপ প্রজ্বালন এবং ‘বন্দে মাতরম্’ পরিবেশনের মধ্য দিয়ে বৈঠকের সূচনা হয়।
বৈঠকে আসন্ন পৌরনিগম নির্বাচনকে কেন্দ্র করে সাংগঠনিক প্রস্তুতি, নির্বাচনী কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় জনসংযোগ গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মণ্ডলের অধীনে নবনিযুক্ত ১৩ জন ওয়ার্ড প্রমুখকে নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা ও জনসংযোগের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
সাধারণ মানুষের কাছে সংগঠনের কর্মসূচি ও বার্তা পৌঁছে দিতে ঘরে ঘরে জনসংযোগ এবং বিভিন্ন এলাকায় উঠান বৈঠকের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। পাশাপাশি চলতি সপ্তাহের মধ্যেই নির্বাচনী প্রচার শুরু করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়।
বৈঠকে ভোটদানের হার বৃদ্ধির ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সংগঠনের কার্যকর্তা-কার্যকর্ত্রীদের সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখে ভোটারদের বুথ কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটদানে উৎসাহিত করার পাশাপাশি ভোটদানের শতাংশ বৃদ্ধির জন্য সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সভায় জেলা মোর্চার পদাধিকারীগণ যথাক্রমে সভাপতি তথা অবসরপ্রাপ্ত অধ্যাপক স্বপন শুক্লবৈদ্য, জীবন অধিকারী, শ্রীমতি রত্না দাস, কৃষ্ণেন্দু দাস, অমিত দাস-সহ মণ্ডলের অন্যান্য কার্যকর্তা ও কার্যকর্ত্রী উপস্থিত ছিলেন।
তৃণমূল স্তরে সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করা এবং জনসংযোগকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই বৈঠকের আয়োজন করা হয়। রাত ৮টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বৈঠকের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। শেষে মণ্ডল সভাপতি ধনঞ্জয় মালাকার উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।