ASSAM
শিলচর পুরনিগমের নির্বাচনকে সামনে রেখে বিজেপি শিলচর ব্লক মন্ডলের তপশিলি মোর্চার গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
আসন্ন শিলচর পৌরনিগম নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির তফশিলি মোর্চার উদ্যোগে মঙ্গলবার শিলচর ব্লক মণ্ডলের একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী সভা মন্ডল সভাপতি তপন কান্তি দাসের বাসভবনে অনুষ্ঠিত হয়। ১ সেপ্টেম্বর সকাল ১১টা ৩০ মিনিটে শিলচর ব্লক মণ্ডল সভাপতি শ্রী তপন কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আসন্ন পৌরনিগম নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীদের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক ও নির্বাচনী কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রদীপ প্রজ্জ্বলন এবং বন্দেমাতরম গানের মাধ্যমে সভার আনুষ্ঠানিক সূচনা হয়। এরপর উপস্থিত কার্যকর্তাদের উদ্দেশে স্বাগত বক্তব্য রাখেন মোর্চার মন্ডল সভাপতি শ্রী তপন কান্তি দাস। সভায় শিলচর ব্লক মণ্ডলের অন্তর্গত নবনিযুক্ত ছয়টি ওয়ার্ড—১৪, ১৫, ১৬, ১৭, ১৮ এবং ৩২ নম্বর ওয়ার্ডের নবনিযুক্ত প্রমুখদের পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়।
পরিচয়পর্বের পর আসন্ন পৌরনিগম নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী প্রচারের বিভিন্ন দিক নিয়ে উপস্থিত বক্তারা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে শুধু প্রচারসভায় সীমাবদ্ধ না থেকে প্রতিটি পরিবারের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে হবে। বিশেষ করে ঘরে ঘরে সম্পর্ক স্থাপন, ব্যক্তিগত জনসংযোগ এবং উঠান বৈঠকের মাধ্যমে সাধারণ মানুষের কাছে দলের নীতি, আদর্শ ও উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
সভায় প্রতিটি ওয়ার্ডে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার উপরও গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে শিক্ষাবিদ, বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজে প্রতিষ্ঠিত ও প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে দলীয় মনোনীত প্রার্থীদের সমর্থনে জনমত গড়ে তোলার জন্য কার্যকর্তাদের আহ্বান জানানো হয়।
এছাড়াও প্রতিটি ওয়ার্ডে প্রায় ৪০ থেকে ৫০ জন সাধারণ নাগরিককে নিয়ে নিয়মিত উঠান বৈঠকের আয়োজন করার উপর গুরুত্ব দেওয়া হয়। এই ধরনের বৈঠকের মাধ্যমে স্থানীয় মানুষের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও মতামত জানার পাশাপাশি দলীয় প্রার্থীদের সঙ্গে জনগণের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করার আহ্বান জানানো হয়।
নির্বাচনী প্রচারকে আরও সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে সংশ্লিষ্ট ওয়ার্ডের বুথ সভাপতিদের পাশাপাশি পিতৃ সংগঠনের কার্যকর্তাদের সঙ্গে সমন্বয়, সহযোগিতা ও পারস্পরিক সামঞ্জস্য বজায় রেখে ব্যাপক জনসংযোগ ও নির্বাচনী কর্মসূচি গ্রহণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। প্রতিটি বুথ ও ওয়ার্ডে সাংগঠনিক শক্তিকে আরও সুদৃঢ় করে দলীয় প্রার্থীদের বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য উপস্থিত কার্যকর্তাদের আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন জিলা মোর্চার সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক স্বপন শুক্লবৈদ্য এবং জেলা থেকে নিযুক্ত তফশিলি মোর্চার ওই মন্ডলে নিযুক্ত নির্বাচন প্রভারী শ্রী অমলেন্দু লস্কর, জেলা মোর্চার উপ- সভা নেত্রী শ্রীমতি শিল্পী দাসসহ শিলচর ব্লক মণ্ডলের অন্যান্য পদাধিকারী ও কার্যকর্তাবৃন্দ।
পরিশেষে জাতীয় সংগীত পরিবেশনের পর সভার সভাপতি শ্রী তপন কুমার দাস উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তাঁর ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।