ASSAM
"বন্দে মাতরম "রাষ্ট্র গীতের ১৫০তম বর্ষ পূর্তি উপলক্ষ্যে বিদ্যা ভারতীর অন্তর্ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সরস্বতী বিদ্যা নিকেতন, মালুগ্রামের সামুহিক রাষ্ট্র গীত পরিবেশন।
আগামী ২৫-০৯-২০২৬ ইং শুক্রবার সমগ্র ভারতের সাথে সুর মিলিয়ে নির্ধারিত একই সময়ে দেশপ্রেম,ঐক্য ও সাম্যতা বজায় রেখে বিদ্যা নিকেতন পরিবার ও বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিদ্যার্থী তথা অভিভাবক ও শিক্ষক -শিক্ষয়িত্রীদের মিলিত স্বরে মালুগ্রাম পঞ্চানন শিববাড়ির প্রেক্ষাগৃহে বন্দে মাতরম রাষ্ট্র গীত ধ্বনিত হবে। এতে শহরের বিশিষ্ট নাগরিকবৃন্দ, বিদ্যালয় পরিবার, অভিভাবক সকলেই উপস্থিত থাকবেন। উক্ত দিনে সকাল ১১:০০ ঘটিকায় দেশমাতৃকার প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণে সামুহিক ভাবে বন্দে মাতরম পরিবেশিত হবে, তৎসঙ্গে বিশিষ্ট অথিতিবর্গের বৌদ্ধিক থাকবে।