ASSAM
শিলচর পুরনিগম নির্বাচন
গুয়াহাটি, ৩১ আগস্ট: আজ গুয়াহাটির পাঞ্জাবাড়িস্থিত রাজ্য নির্বাচন কমিশনের কার্যালয়ের সভাকক্ষে আসন্ন শিলচর পুরনিগম নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন রাজ্য নির্বাচন কমিশনার রঞ্জন শর্মা।
বৈঠকে আসন সংরক্ষণ, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ব্যয়, ডিজিটাল নির্বাচন পরিচালনা, নির্বাচনী আচরণবিধি সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। রাজ্য নির্বাচন কমিশনার রঞ্জন শর্মা আসন্ন শিলচর পুরনিগম নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সমস্ত রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করেন। আজকের এই বৈঠকে রাজ্য নির্বাচন কমিশনের সচিব গীতার্থ বরুয়া এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ৪২টি ওয়ার্ডের জন্য অনুষ্ঠিতব্য শিলচর পুরনিগম নির্বাচনে মোট ২,৭০,৭৭২ জন ভোটার ৩১৬টি ভোটগ্রহণ কেন্দ্রে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ১.২৯ লাখ পুরুষ ভোটার এবং ১.৪০ লাখ মহিলা ভোটার রয়েছে। ৪২টি ওয়ার্ডের মধ্যে তফসিলি জাতির জন্য ৭টি আসন সংরক্ষিত থাকবে এবং এর মধ্যে ৩টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। অন্যদিকে, ৩৫টি আসন থাকবে উন্মুক্ত প্রতিযোগিতার জন্য যার মধ্যে ১৮টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত করা হয়েছে।