ASSAM
ঘুংঘুর, ৩০ আগস্ট: বড়খলা বিধানসভা সমষ্টির অন্তর্গত ভরাখাই-ঘুংঘুর জিপির বিভিন্ন এলাকায় আজ ধারাবাহিকভাবে একাধিক কর্মসূচি ও জনসংযোগ সভায় অংশগ্রহণ করেন বড়খলার বিধায়ক শ্রী কিশোর নাথ মহাশয়।
দিনের শুরুতে ঘুংঘুর জোড়া মন্দির প্রাঙ্গণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিধায়ক কিশোর নাথ। এই অনুষ্ঠানেই ঘুংঘুর জোড়া মন্দিরের উন্নয়নের জন্য আর্থিক অনুদানের ঘোষণা করেন তিনি। এই ঘোষণায় উপস্থিত ভক্ত ও স্থানীয় জনগণের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।
এরপর ভরাখাই-ঘুংঘুর জিপির উত্তর বোয়ালমারা মণিপুরী বস্তির কৃষ্ণ মন্দির প্রাঙ্গণে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিধায়ক কিশোর নাথকে উষ্ণ সংবর্ধনার মাধ্যমে স্বাগত জানান স্থানীয় জনগণ।
সভায় এলাকাবাসী রাস্তাঘাটের উন্নয়ন, মন্দির ও সামাজিক পরিকাঠামোর উন্নয়নসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তাঁদের বক্তব্য মনোযোগ সহকারে শোনার পর বিধায়ক উত্তর বোয়ালমারা শিব মন্দিরের উন্নয়নের জন্য আর্থিক অনুদান এবং উত্তর বোয়ালমারা কৃষ্ণ মন্দিরের উন্নয়নের জন্য আর্থিক সহায়তার ঘোষণা করেন।
পরবর্তীতে ভরাখাই-ঘুংঘুর জিপির ৪১ নম্বর ওয়ার্ডের দুর্গাপল্লী শ্রীমৎ ঠাকুর বাণী মন্দির প্রাঙ্গণে আরও একটি গুরুত্বপূর্ণ জনসংযোগ সভা অনুষ্ঠিত হয়।
এই সভায় এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়নের দাবি নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন বিধায়ক কিশোর নাথ। সভায় দুর্গাপল্লী শ্রীমৎ ঠাকুর বাণী মন্দিরের কমিউনিটি হল নির্মাণের জন্য আর্থিক অনুদানের ঘোষণা করেন তিনি।
জনগণের উত্থাপিত বিভিন্ন সমস্যা মনোযোগ সহকারে শুনে সেগুলির দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন বিধায়ক। এলাকার সার্বিক উন্নয়নের জন্য জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ ও তাঁদের মতামতকে গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি।
এই কর্মসূচিগুলিতে বিধায়ক কিশোর নাথের সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি শ্রী মানব সিংহ, মণ্ডল OBC মোর্চা সভাপতি শ্রী অশোক গোয়ালা, জিপি সভাপতি শ্রী অনিল দত্ত, চাতলা মণ্ডল যুব মোর্চা সভাপতি শ্রী শ্রীবাস দাস, ৪১ নম্বর ওয়ার্ডের সদস্যা শ্রীমতী রেণু শুক্লবৈদ্যা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ, দলীয় পদাধিকারী, কার্যকর্তা এবং এলাকার সম্মানিত জনগণ।
একই দিনে এলাকার বিভিন্ন স্থানে জনসংযোগ ও উন্নয়নমূলক কর্মসূচির মাধ্যমে জনগণের সমস্যা শোনা এবং মন্দির ও সামাজিক পরিকাঠামোর উন্নয়নে আর্থিক সহায়তার ঘোষণা করায় স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়।