ASSAM
জাতীয় ক্রীড়া দিবস" উদযাপন করল লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ : 29/08/26 আজ ‘লায়ন্স ক্
আজ ‘লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ’-এর উদ্যোগে জাতীয় ক্রীড়া দিবস উদযাপন করা হয়। মহান হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদের ১২২তম জন্মবার্ষিকী উপলক্ষে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিলচরের পেনশনার্স ভবনে , এক মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে , বরাক উপত্যকার বিভিন্ন ক্রীড়াক্ষেত্রের দশজন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বকে সংবর্ধনা জানানো হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ-এর সভাপতি সঞ্জীব রায়। উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি ডিএসএ শিলচরের সহকারী সাধারণ সম্পাদক (ক্রীড়া) অরিজিৎ গুপ্ত এবং বিশেষ অতিথি প্রবীণ লায়ন্স সদস্য সুভাষ চৌধুরী। যে দশজন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বকে সংবর্ধনা জানানো হয়, তাঁরা হলেন—
1. জয়মতী সিংহ — সেপাক টাকরো
2. সার্বান কুমার থাপা — মহিলা ফুটবল কোচ ও রেফারি
3. জ্যোতি বারই — ফুটবল স্ট্রাইকার
4. রাজদীপ দাস — রঞ্জি ক্রিকেটার
5. রাজীব আহমেদ লস্কর — ফুটবল রেফারি
6. হামবয় লিংডহ — ফুটবলার
7. আবদুল মান্নান আহমেদ — ফুটবলার
8. দিব্যজ্যোতি দাওরাহ — শারীরিক প্রশিক্ষক
9. তারাবুল কালাম বড়ভূঁইয়া — খো-খো ও কবাডি
10. শিবু চন্দ্র দাস — ফুটবল খেলোয়াড় ও রেফারি
সংবর্ধিত সকল ক্রীড়া ব্যক্তিত্বই লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ-এর এই উদ্যোগ ও প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন এবং ক্লাবকে ধন্যবাদ জানান।অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি অরিজিৎ গুপ্ত এবং বিশেষ অতিথি সুভাষ চৌধুরীকে সংবর্ধনা জানানো হয়। এরপর তাঁদের বক্তব্যে , তাঁরা ক্লাবের বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি বর্তমান সময়ের অন্যতম জ্বলন্ত সমস্যা মাদকের বিরুদ্ধে লড়াই করার জন্য সকল ক্রীড়া ব্যক্তিত্বকে এগিয়ে আসার আহ্বান জানান।ক্লাবের সম্পাদিকা পিঙ্কি সিং দাস অনুষ্ঠানের সূচনায় একটি উদ্বোধনী গান পরিবেশন করেন। এরপর দীপায়ন রায়-ও একটি গান পরিবেশন করে সবাইকে মুগ্ধ করেন।সংবর্ধনা প্রদান করেন ক্লাবের সদস্য বিপ্লব চক্রবর্তী, জহিরুল ইসলাম বড়ভূঁইয়া (জুয়েল), অনুপ রায়, মিনারা লস্কর, সামসুল ইসলাম, বাবুল কুমার, পুষ্পাবতী রায়, মান্না দত্ত, মনোজ কালওয়ার এবং গণেশ মণ্ডল।অনুষ্ঠানের শেষে সভাপতি সঞ্জীব রায় ধন্যবাদ জ্ঞাপন করেন। এই অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রজেক্ট চেয়ারপারসন বন্দিতা ত্রিবেদী রায়।
তারিখ : ২৯/০৮/২০২৬