ASSAM
নাগাল্যান্ডের নাগিনীমরার টাউন হলে আজ এক বিশাল ফ্রি মেডিকেল ক্যাম্প সফলভাবে সম্পন্ন হলো। মেডিকেল সার্ভিস সেন্টার (এম এস সি) এবং নেতাজি মেমরিয়েল কমিটির যৌথ উদ্যোগে এই শিবিরের আয়োজন করা হয়েছিল। এলাকার বহু দুস্থ ও সাধারণ মানুষ এই শিবিরের মাধ্যমে বিনামূল্যে উ
এদিনের এই বিশেষ শিবিরে মোট ২৭৫ জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং তাঁদের প্রয়োজন অনুযায়ী সমস্ত ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হয়। ক্যাম্পের চিকিৎসা দলের দায়িত্বে ছিলেন মেডিকেল সার্ভিস সেন্টারের কেন্দ্রীয় কমিটির সদস্য তথা আসাম সরকারের অবসরপ্রাপ্ত যুগ্ম সঞ্চালক ডা. চিত্রলেখা দাস। তাঁর সঙ্গে চিকিৎসায় হাত মেলান অভিজ্ঞ চিকিৎসক ডা. কৌশিক বিশ্বাস ও ডা. রাহুল বসুমাতারী। এই তিন চিকিৎসকের আন্তরিক পরিষেবা শিবিরের মূল আকর্ষণ ছিল।
শিবিরের শুরুতে মেডিকেল সার্ভিস সেন্টারের (এম এস সি) পক্ষ থেকে সংগঠনের উদ্দেশ্য ও এই ক্যাম্পের প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তব্য রাখেন ডা. চিত্রলেখা দাস। অন্যদিকে নেতাজি মেমরিয়েল কমিটির পক্ষে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন অজয় আচার্য।
সমগ্র শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানটি অত্যন্ত সুষ্ঠুভাবে পরিচালনা করেন স্থানীয় মহিলা সংগঠনের সভাপতি হেনাও কণ্যাক। এদিনের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত থেকে শিবিরের কাজে সহযোগিতা ও উৎসাহ প্রদান করেন পিন্টু দেবনাথ, হেমন্ত পেগু এবং এম এস সির বিশিষ্ট সদস্য বিপ্লব রিসং। সম্পূর্ণ শিবিরের আয়োজন ও পরিচালনা স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনুরূপ আরেকটি মেডিকেল ক্যাম্প গতকাল শিবসাগর জেলার সন্তক মিরিগাঁও এ অনুষ্ঠিত হয়।
28/08/2026